রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সংঘর্ষ থেকে স্বপ্নের পথে: পারমিতা সিং আজ সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক!

সুমিত চক্রবর্তী | ২৪ আগস্ট ২০২৫ ১৫ : ৪৭Sumit Chakraborty

মিল্টন সেন, হুগলি:  হুগলি ত্রিবেণীর বাসিন্দা পারমিতা সিং আজ যোগা খেলায় এক উজ্জ্বল নক্ষত্র। কিন্তু তার এই সাফল্যের কাহিনি যেন কোনও সিনেমার গল্পের থেকেও কম নয়। মাত্র ১৫ বছর বয়সে তাঁর বাবা জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মা সঞ্চিতা সিং সমাজ আর আত্মীয়স্বজনের তোয়াক্কা না করে মেয়ের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভেঙে গেলেও, মেয়ের স্বপ্নের ভিত বেঁচে রইল।

মায়ের বাড়িতে ফিরে এসে সঞ্চিতা সেলাই, এমব্রয়ডারি এবং ছোটখাটো কাজ করে সংসার চালিয়েছেন। তিনি বলেন— “আমি নিজে খেলোয়াড় হতে পারিনি, কিন্তু মেয়ের মধ্যে সেই স্বপ্ন দেখেছি। স্বামী বিয়ের জন্য চাপ দিয়েছিল, তাই আমি বাড়ি ছেড়ে দিই। কিন্তু মেয়ের স্বপ্নের হাত কখনও ছাড়িনি।” আজ সেই পারমিতা যোগার দুনিয়ায় দেশের নাম উজ্জ্বল করছে।

আরও পড়ুন: আমাদের আলো ওদের কাছে অন্ধকার, কেন এমন বললেন বিজ্ঞানীরা


তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর যোগা কোচ সপনা পাল-এর এবং স্কুলের শিক্ষিকাদের, যাঁরা সবসময় পাশে থেকেছেন। সম্প্রতি ১৪ আগস্টে পারমিতা কন্যাশ্রী সম্মান পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। মা বলেন— “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা আর পরিকল্পনার জন্যই আজ মহিলারা অনেক উপকৃত হচ্ছেন।”

পারমিতার সাফল্য

 স্কুল অলিম্পিয়াড ২০২৩ – রৌপ্য পদক

ত্রিপুরা ন্যাশনাল স্কুল গেমস – দ্বিতীয় স্থান

 খেলো ইন্ডিয়া উইমেন লিগ (বিহার) – সোনা

 মহারাষ্ট্র স্কুল গেমস – ব্রোঞ্জ

এবার লক্ষ্য – ন্যাশনাল ইয়ুথ গেমস (আন্ধ্রপ্রদেশ)-এ ভারতের প্রতিনিধিত্ব

 

কোচ সপনা পাল বলেন— “যখন পরিস্থিতির কাছে হেরে তাঁর মা আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তখন আমি বলেছিলাম— ‘মেয়েকে আমার কাছে রেখে দাও, এর দায়িত্ব আমার।’ আজ পারমিতার একাগ্রতা আর কঠোর পরিশ্রম দেখে বিশ্বাস হয়, একদিন সে এশিয়ান গেমস আর অলিম্পিকে ভারতের পতাকা উড়াবে।”

স্কুলের প্রধানশিক্ষিকা মহুয়া চট্টোপাধ্যায় বলেন— “পারমিতা ভীষণ লাজুক, কিন্তু তাঁর পরিশ্রম আর আত্মবিশ্বাস অসাধারণ। আমরা চাই সমাজ বুঝুক… মেয়েদের বিয়ে তখনই হোক, যখন তারা আত্মনির্ভরশীল হবে।”

নিজের কথা বলতে গিয়ে পারমিতা সিং বলেন— “মেয়েরা শুধু বিয়ের জন্য জন্মায় না। তাদেরও স্বপ্ন দেখার আর তা পূরণের অধিকার আছে। আমি বাবাকে কথায় নয়, সাফল্যে জবাব দেব।”

আজ পারমিতা শুধু একজন খেলোয়াড় নন, বরং সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। তাঁর গল্প হাজারো কন্যার জন্য এক বার্তা— যদি মা-বাবা মেয়েদের পাশে থাকেন, তবে কোনও শক্তিই তাদের আটকাতে পারবে না। কন্যারা বোঝা নয়, দেশের আসল শক্তি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া