রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিরাট বিপত্তি সাত সকালে, ছিঁড়ে গেল ট্রেনের 'ওভারহেড' বিদ্যুৎ পরিবাহী তার, মাঝরাস্তায় দাঁড়িয়ে একের পর এক ট্রেন

রিয়া পাত্র | ২৪ আগস্ট ২০২৫ ১০ : ৩৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ফরাক্কা ব্যারেজের উপর ট্রেনের  বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে বিপত্তি। রবিবার  ছুটির দিনের সকাল থেকে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন ট্রেনের যাত্রীরা। জানা গিয়েছে, রবিবার সকাল প্রায় ৭:৫০ থেকে আজিমগঞ্জ- জঙ্গিপুর -মালদা শাখায় ট্রেন এবং মালগাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। এর প্রভাব পড়েছে ফরাক্কা-রামপুরহাট শাখাতেও। ওই রুটেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে।  হাওড়ায় এবং মালদা ডিভিশন থেকে চলাচলকারী বহু প্যাসেঞ্জার, এক্সপ্রেস ,মালগাড়ি এবং দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। 

রেলের তরফ থেকে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তার মেরামত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সকাল ১০ টা পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল শুরু হয়নি বলেই জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , রবিবার সকালে নিউ ফরাক্কা স্টেশনের প্রবেশের মুখে ফরাক্কা ব্যারেজের উপর হঠাৎই ট্রেনের 'ওভারহেড' বিদ্যুৎ পরিবাহীর তার ছিঁড়ে  যায়। এর ফলে ব্যারেজের উপরই দাঁড়িয়ে পড়ে মালদা-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনটি মালদা থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জের দিকে যাচ্ছিল। বিপত্তির শুরু সেখান থেকেই।

বেল্লাল শেখ নামে ওই প্যাসেঞ্জার ট্রেনের এক যাত্রী ঘটনা প্রসঙ্গে জানান, 'নিউ ফরাক্কা স্টেশনে নেমে  আমার পাকুড় যাওয়ার কথা ছিল। ফরাক্কা ব্যারেজের উপর ট্রেনটি পৌঁছানোর পর ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ট্রেন চালু না হওয়ায় আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে গন্তব্যের দিকে যাত্রা করতে হচ্ছে।'

আরও পড়ুন: 'এটা কী?', মুখে দিতেই বিপত্তি, র‍্যাপের ভিতর ঠাসা চিকেনের মাঝেই মানুষের আঙুল! খাবার উগরে যা করলেন
 
জঙ্গিপুরের বাসিন্দা রাজা ঘোষ বলেন, 'আমি আজ সকালে মালদা থেকে ট্রেনে চেপে ছিলাম। আমার জঙ্গিপুর স্টেশনে নামার কথা ছিল।  গন্তব্যে   পৌঁছনোর কিছুক্ষণ আগেই ট্রেন থেমে গিয়েছে। প্রায় দু'ঘণ্টা ধরে  একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি।' তিনি আরও বলেন, 'আমরা শুনেছি এই ট্রেনটি ব্যারেজের উপর থেকে না নড়ার কারণে অনেক ট্রেন  এবং মালগাড়ি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।'
 
ট্রেনের বহু যাত্রী অভিযোগ করেন, ভারতীয় রেল যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিপুল টাকা আয় করলেও রেললাইন ,'ওভারহেড'  তার বা অন্যান্য জিনিসের  নিয়মিত রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করে না। তার ফলে জরুরি কাজে বের হয়ে হয়রানির শিকার হতে হয় প্রচুর মানুষকে। 

যাত্রীদের বক্তব্য, রবিবার যে এলাকায় এই বিপত্তি ঘটেছে, অর্থাৎ যে এলাকায় তার ছিঁড়ে গিয়েছে সেখানে ঝড় বৃষ্টি কিছুই হয়নি। কিন্তু তা সত্ত্বেও হঠাৎই 'ওভারহেড'  বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে গিয়েছে। বক্তব্য, 'এই ঘটনার অর্থ রেলের তরফ থেকে যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়নি।' 

অন্যদিকে  বিদ্যুৎ পরিবাহী তাঁর ছিড়ে যাওয়ার খবর পরপরই রেলের কর্মীরা ফারাক্কা ব্যারেজের উপর 'মেনটেনেন্স ট্রেন' নিয়ে গিয়ে সেখানে ছিড়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তার জোড়া লাগানোর কাজ শুরু করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।   গোটা এলাকা আরপিএফ এবং জিআরপির তরফ থেকে এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া