রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৩ আগস্ট ২০২৫ ২২ : ৪৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: খুনের পর হাতে স্ত্রীর রক্তমাখা হৃৎপিণ্ড। তাই নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে স্বামী। শুক্রবার এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন উত্তরবঙ্গের ময়নাগুড়ির বাসিন্দারা। পুলিশের হাতে শেষপর্যন্ত গ্রেপ্তার হয় অভিযুক্ত স্বামী রমেশ রায়। শনিবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের একটি সূত্র জানায়, অভিযুক্তকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে, 'স্ত্রী আগে মেরেছিল'। ঘটনায় আতঙ্কিত এবং বাবার উপর চরম ক্ষোভ নিয়ে রমেশের পরিজন ও সন্তানরা জানায়, রমেশ যেন শাস্তি পায়। যেন আর ছাড়া না পায়।
শুক্রবার ময়নাগুড়ির ব্যাংকান্দি এলাকায় আচমকাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখা যায় হাতে একটি ব্যাগ নিয়ে ওই এলাকার বাসিন্দা রমেশ রায় ঘুরে বেড়াচ্ছে। ব্যাগের মধ্যে রক্তমাখা তার স্ত্রী দীপালি রায়ের (৪৫) হৃৎপিণ্ড এবং অন্যান্য অঙ্গ। আতঙ্কে ভয়ে তার সামনে কেউ যেতে রাজি হচ্ছিলেন না। ঘটনায় রীতিমতো হকচকিয়ে যান সকলেই। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা রায় বলেন, এদিন সকালে ৮টা নাগাদ তাঁকে এক যুবক ফোন করে বলেন রমেশ তাঁর স্ত্রীর শরীরের বিভিন্ন কাটা অংশ একটি ব্যাগে ভরে নিয়ে তাঁদের বাড়ি আসে এবং ব্যাগ খুলে সেগুলি দেখায়। এই দৃশ্য দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁর বাড়ির লোকজন। ভয়ে তাঁরা সিঁটিয়ে যান। কোনোরকমে রমেশকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরেই পঞ্চায়েত প্রধানকে ফোন করে বিষয়টি জানানো হয়।
ইতিমধ্যেই এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা বাবলু রায়, শ্যামল রায়রা জানান, শুক্রবার গায়ে রক্তমাখা অবস্থায় একটি ব্যাগ হাতে রমেশকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ নিতে যখন এলাকার বাসিন্দারা তার বাড়ি যান তখন দেখা যায় মেঝেতে রক্তের দাগ। বিছানায় এদিক ওদিক রক্ত লেগে আছে। এরপরেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় সকলের কাছে। তাঁরা বুঝতে পারেন স্ত্রীকে খুনের পর তাঁর দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে রমেশ। তার বাড়ির আশেপাশে পড়ে আছে স্ত্রীর শরীরের বিভিন্ন রক্তমাখা অঙ্গপ্রত্যঙ্গ। ভয়ে কেউ আর তার বাড়ির দিকে যেতে সাহস করেনি। ইতিমধ্যেই খবর যায় পুলিশের কাছে। তারা আসছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকা থেকে চম্পট দেয় রমেশ। তার খোঁজে এদিক ওদিক ছড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। বিস্তর খোঁজাখুঁজি করার পর শেষপর্যন্ত শিঙিমারি এলাকা থেকে রমেশকে ধরা হয়। গ্রেপ্তারের সময় তার কাছে স্ত্রীর দেহাংশ ছাড়াও পাওয়া গিয়েছে একটি ধারাল অস্ত্র। পুলিশের অনুমান, ওই অস্ত্রের সাহায্যেই রমেশ তার স্ত্রীকে খুন করেছে। পুলিশের অনুমান হয় অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ অথবা তার তীব্র ঘৃনা ছিল তার স্ত্রীর প্রতি। যে কারণেই খুনের পর শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে বের করেছে। পুলিশ অভিযুক্তের বাড়ির আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে জানতে চেয়েছিল অভিযুক্তের সঙ্গে তার স্ত্রীর সম্পদ কীরকম ছিল। পাশাপাশি রমেশের স্ত্রীর বাপের বাড়িতেও এবিষয়ে তারা খোঁজখবর নিচ্ছে বলে জানা যায়। সেইসঙ্গে মৃতার অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করে সেগুলির ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় তারা। শুক্রবার ময়নাগুড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবল ঘোষ জানিয়েছিলেন, অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
তবে শনিবারও ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক খেয়াল করা গিয়েছে। অনেকের কাছেই বিষয়টি একটি দুঃস্বপ্নের মতো লাগছে বলে জানাচ্ছেন। সেইসঙ্গে তাঁরা ভয় পাচ্ছেন রমেশ জেল থেকে ছাড়া পেয়ে অন্য কোনও কিছু ঘটাবে কিনা। অনেকেই জানাচ্ছেন, আপাত দৃষ্টিতে তাঁদের মনে হয়েছে রমেশ একজন মানসিক রোগী। তার চিকিৎসা জেলে রেখেই হোক বলে মত তাঁদের। রমেশের এক আত্মীয় জানান, ব্যাপারটা ভাবাই যায় না যে একজন মানুষ তার স্ত্রীকে খুন করে তার হৃৎপিণ্ড কেটে বের করে সেটা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে! কিন্তু কেন এই খুন সে প্রসঙ্গে পুলিশের একটি সূত্র জানায়, যতবার রমেশকে জেরা করা হয়েছে ততবার সে জানায়, 'ও আগে মেরে ছিল'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার