রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৩ আগস্ট ২০২৫ ১৭ : ১২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের মানুষ গদ্দারি করতে জানে না। কিন্তু একজনকে দেখলাম সে গদ্দারি করতে জানে। বিজেপি সাংসদ ও রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রবনিত সিং বিট্টুকে একথা বলে তুমুল আক্রমণ তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণের অভিযোগ, বিট্টু মহিলাদেরও সম্মান জানাতে জানেন না। পাল্টা জবাবে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহাও আক্রমণ শানিয়েছেন কল্যাণের বিরুদ্ধে। বিট্টু সম্পর্কে কল্যাণ বলেন, পাঞ্জাবের মানুষ সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই বা তার আগে থেকেই অত্যন্ত দেশপ্রেমিক এবং নিষ্ঠাবান মানুষ। তাঁরা গদ্দারি করতে জানেন না। কিন্তু একজনকে দেখলাম যে পাঞ্জাবের মানুষ হয়েও গদ্দারি করতে জানে। সে হল এখন যে মন্ত্রী হয়েছেন সেই বিট্টু। কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছেন।'
কল্যাণের কথায়, 'বিট্টু যখন কংগ্রেসে ছিলেন তখন লোকসভায় 'ওয়েল'-এ নেমে এসে চেঁচামেচি করতেন। এমনকী স্পিকারের চেয়ারও উল্টে দেওয়ার চেষ্টা করতেন। তখন অমিত শাহ'রা ওঁকে এমন ধমকালেন যে ভয়ে বিজেপিতে চলে গেলেন। গদ্দারি করলেন। পাঞ্জাবের মানুষ এরকম হয় না। বিট্টু হলেন ব্যতিক্রম।' কল্যাণের দাবি, তৃণমূল কংগ্রেসের একজন প্রথমবারের সাংসদ যত বক্তৃতা দিয়েছেন বিট্টু তিনবারের সাংসদ হয়েও তত বক্তৃতা দিতে পারেননি। গোটা দেশ তৃণমূল কী বলছে সেটা শোনার অপেক্ষায় থাকে বলেই দাবি করেছেন শ্রীরামপুরের সাংসদ। কল্যাণের অভিযোগ, কয়েকদিন আগে সংসদে যখন সংবিধান সংশোধনের একটি বিল-এর তাঁরা বিরোধিতা করেছিলেন তখন বিট্টু এসে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগকে ধাক্কা দেন। বিট্টু মহিলাদের সম্মান দেন না বলেই অভিযোগ কল্যাণের।
তাঁর কথায়, 'বিট্টূ বিজেপির পদলেহন করে মন্ত্রী হয়েছেন'। বিট্টু প্রসঙ্গে কল্যাণের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে যে মহিলাদের গায়ে হাত দিতে পারে সে ভারতবর্ষের একটা 'লজ্জা'। এই প্রসঙ্গে গোটা বিজেপি দলকেই আক্রমণ করে দলীয় নেতৃবৃন্দকে 'ভোট চোর' বলে আক্রমণ করেন কল্যাণ। উল্লেখ্য, শুক্রবার কলকাতা মেট্রোর তিনটি সম্প্রসারিত পথের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে ছিলেন বিট্টু। সেখানে তিনি নাম না করেও নিজের বক্তব্য রাখার সময় তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের সমালোচনা করেন। বিট্টুর কথায়, আগে ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল কলকাতা মেট্রো। প্রধানমন্ত্রী এখন ৩৯ কিলোমিটার সম্প্রসারণ করেছেন। ২০১৪ থেকে অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। এর সঙ্গে তৃণমূল সাংসদদের প্রতি অভিযোগের আঙুল তুলে বিজেপির এই সাংসদ অভিযোগ করেন, তাঁরা সংসদে রাজ্যের প্রয়োজনে কোনো দাবি নিয়ে সরব থাকেন না অন্যদিকে দলীয় সাংসদকে এই আক্রমণের জন্য কল্যাণের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল সিনহা। তিনি বলেন, 'অন্যের সম্পর্কে বলার আগে কল্যাণ যেন নিজের দিকে দেখেন। তিনি নিজেই তো কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন। সেইসঙ্গে ক'দিন আগে প্রকাশ্যে কল্যাণ তাঁর নিজের দলের এক মহিলা সাংসদের প্রতি কী ভাষা ব্যবহার করেছিলেন? সেটাও কিন্তু শোভনীয় নয়।'
আরও পড়ুন: মুগুরের মতো বড় পুরুষাঙ্গ! বাথরুমে টাল সামলাতে না পেরে যে কাণ্ড ঘটালেন ব্যক্তি...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার