রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ২৩ আগস্ট ২০২৫ ০৮ : ৩০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের জের। বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। শুক্রবারও যা ছিল অব্যাহত। শনিবারও কলকাতা সহ জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই আকাশ কালো করে রয়েছে। একাধিক জায়গায় শুরুও হয়ে গিয়েছে বৃষ্টি।
একে অমাবস্যা। তার ওপর নিম্নচাপের জেরে উত্তাল সাগর। ভারী বৃষ্টিপাতের সঙ্গে কোটালে সমুদ্র ও নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। শনিবার কলকাতা, হুগলি সহ ১০ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে শনিবার।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০–৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
অন্যদিকে, রবিবার বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এদিকে, সোমবারের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবারে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। মঙ্গলবারও বৃষ্টি চলবে। শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা। শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি।
উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বাড়তে পারে। ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পর্যটকদের সমস্যা বাড়ার তীব্র আশঙ্কা।
যা পরিস্থিতি তাতে আগস্ট মাসের শেষলগ্নেও দুর্যোগের ঘনঘটা বাংলায়। একটানা ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবারও ঘূর্ণাবর্তের জেরে অশনি সংকেত রয়েছে। রোদের দেখা মিলছে না টানা কয়েকদিন।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। ফলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয়ভাবে। এর প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সমুদ্র উত্তাল থাকবে।
এদিকে আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবারের পর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার