রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২২ আগস্ট ২০২৫ ১৯ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারত এবং বাংলাদেশের মধ্যে জলপথ বাণিজ্য আরও সুগম করার লক্ষ্য নিয়ে প্রায় দেড় বছর আগে মুর্শিদাবাদের লালগোলা ব্লকে কেন্দ্রীয় সরকারের তরফে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয়েছিল একটি নদী বন্দরের। মুর্শিদাবাদ জেলায় এসে কেন্দ্রের জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর লালগোলার ময়া থেকে বাংলাদেশের সুলতানগঞ্জ পর্যন্ত পদ্মা নদী বক্ষে পণ্য পরিবহন এবং বাণিজ্যের আনুষ্ঠানিক সূচনাও করেছিলেন। তবে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ায় ওই নদী বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বর্তমানে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। কবে এই বাণিজ্য চালু হতে পারে সেই সম্পর্কে কারোরই কোনও ধারণা নেই। ফলে পড়ে থেকে এক প্রকার নষ্ট হচ্ছে ওই নদী বন্দরের যাবতীয় পরিকাঠামো।

জেলা প্রশাসন সূত্রের খবর, জাতীয় জনপথ নম্বর ৫ এবং ৬-এর মাধ্যমে সংযুক্ত হয়েছে ভারতের ময়া এবং বাংলাদেশের সুলতানগঞ্জ নদী বন্দর। সূত্রের খবর, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত বাংলাদেশের সুলতানগঞ্জ এবং গোদাগাড়ীর সঙ্গে লালগোলার ময়া এবং লালগোলা ঘাটের মধ্যে একটি বাণিজ্যিক জলপথ চালু ছিল। এই জলপথ ব্যবহার করে ভারত এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে বিভিন্ন রকমের পণ্য আমদানি-রপ্তানি করা হত। যদিও পরবর্তীকালে বিভিন্ন কারণে প্রায় ৬০ বছর এই বাণিজ্য পথ বন্ধ হয়ে ছিল। জেলা প্রশাসন সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর লালগোলার ময়াতে দু'টি বেসরকারি কোম্পানি প্রায় ১০০ বিঘা জায়গার উপর দু'টি নদী বন্দর তৈরি করে। বেসরকারি কোম্পানিগুলি বহু কোটি টাকা ব্যয় করে ওই বন্দরে মালপত্র ওঠানো-নামানো এবং পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করেছিল।
আরও পড়ুন: কলকাতার গণ পরিবহণ প্রকৃতপক্ষে আধুনিক হল, নতুন মেট্রো পথের উদ্বোধনের পর জানালেন প্রধানমন্ত্রী
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বাংলাদেশর রূপপুরে একটি প্রকল্পের জন্য বিপুল পরিমাণ বালি এবং পাথরের চাহিদা রয়েছে। এই বালি এবং পাথর কলকাতা বন্দর হয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। লালগোলার ময়া থেকে বাংলাদেশের সুলতানগঞ্জ ঘাটের দূরত্ব নদীপথে মাত্র ১৭ কিলোমিটার। সেই সময় স্থির হয়েছিল ঝাড়খন্ড থেকে উত্তোলিত পাথর নতুন এই নৌ পথেই বাংলাদেশে যাবে। কেন্দ্রীয় সরকার সেই সময় জানিয়েছিল ময়া নদী বন্দর পুরোদমে কাজ শুরু করলে বছরে প্রায় ২.৬ মিলিয়ন টন মাল জলপথে মুর্শিদাবাদ থেকে সরাসরি বাংলাদেশে পৌঁছে যাবে। ময়া নদীবন্দর উদ্বোধন করে কেন্দ্রের জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছিলেন, হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত অন্তর্দেশীয় এই ১ নম্বর জলপথ বরাবর পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই জলপথে তাঁরা ৬২ টি জেটি ,রোরো এবং রোপ্যাক তৈরি করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মহম্মদ মোতাহার হোসেন রিপন বলেন,' নদী বন্দর চালু হয়ে গেলে এলাকার প্রচুর মানুষ গ্রামেই কাজ পাবেন এই আশা নিয়ে ময়া গ্রামের বেশ কিছু বাসিন্দা এই প্রকল্পের জন্য তাদের জমি লিজে দিয়েছিলেন এবং রাজ্য সরকার সব রকম সাহায্য করেছিল। নদী বন্দরের পরিকাঠামো তৈরির পর সেখানে বর্তমানে সিআইএসএফ এবং কাস্টমসের তরফ থেকে পাহারা থাকলেও বাণিজ্য না হওয়ায় দায়িত্বপ্রাপ্ত কোম্পানিগুলি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং অনেক জমিদাতা লিজ দেওয়া জমির টাকা পাচ্ছেন না। গোটা প্রকল্প এলাকা পাঁচিল দিয়ে ঘেরা থাকায় জমি কী অবস্থায় পরে রয়েছে কেউ জানেন না। উদ্বোধনের পর কেউ নদী বন্দর দিয়ে বাংলাদেশে পণ্য যেতে বা সে দেশ থেকে পণ্য আসতেও দেখেনি।'
তিনি বলেন,' এই নদী বন্দর চালু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার চালিয়ে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে ময়া নদী বন্দর আসলে কেন্দ্রের বিজেপি সরকারের 'অশ্ব ডিম্ব' প্রসব ছিল। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি তারা যেন দ্রুত এই বন্দর চালু করে এলাকার বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন।অন্যদিকে বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবল দাস দাবি করেন, 'বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ওই বন্দর দিয়ে বাণিজ্য শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কিছু বাধ্যবাধকতার কারণে ওই নদী পথ ব্যবহার করে বাণিজ্য করা সম্ভব হচ্ছে না। তবে আমরা আশাবাদী আগামীদিনে ময়া নদীপথ ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করা সম্ভব হবে। '
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার