রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চলন্ত ট্রেনের ব্রেক শু থেকে ধোঁয়া, হাওড়া-ব্যান্ডেল শাখায় আচমকাই ব্যাহত ট্রেন চলাচল

কৌশিক রয় | ২২ আগস্ট ২০২৫ ১৫ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনের ব্রেক শু থেকে আচমকাই বেরোতে শুরু করল ধোঁয়া। যে কারণে শুক্রবার হাওড়া- ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল। স্থানীয় ও রেল পুলিশ সূত্রে খবর,হাওড়া ব্যান্ডেল মেন লাইনে ৩৭৮২৫ আপ হাওড়া ব্যান্ডেল লোকাল শ্যাওড়াফুলি স্টেশন ছেড়ে বেরোনোর পরেই কিছুটা দূরে হঠাৎই দাঁড়িয়ে পড়ে। জানা যায়, ট্রেনের ব্রেক প্যাড হঠাৎই আটকে গিয়েছিল, এবং তা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে চালক বুঝতে পেরে ট্রেন দাঁড় করিয়ে দেন। প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। রেলের টেকনিক্যাল কর্মীরা গিয়ে দ্রুত মেরামতি করলে ট্রেনটি ফের ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা বারোটা নাগাদ সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তার আগে আপ লাইনে ট্রেন বন্ধ ছিল।

রিভার্স লাইন দিয়ে আপ ট্রেন চলতে থাকে। এক ট্রেন যাত্রী বলেন, ‘ট্রেনটা চলতে চলতে হঠাৎ এই দাঁড়িয়ে পড়ল। আমি চুঁচুড়া স্টেশনে যেতাম কিন্তু তার আগেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। পরে জানতে পারি ট্রেনের চাকায় সমস্যা হয়েছিল রেল কর্মীরা এসে দ্রুত মেরামতি করে আবার ট্রেনটি ছেড়ে দেয়। গন্তব্যে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়ে যায়। অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করে’। লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন। যার ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। জানা গেছে মঙ্গলবার সকালে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি ফাঁকা লোকাল ট্রেন লাইনচ্যুত হয়।

আরও পড়ুন: এশিয়া কাপের দল ঘোষণার পরেই নির্বাচন কমিটিতে বড়সড় রদবদল, জায়গা হারাতে চলেছেন কারা?

যার ফলে হাওড়া–বর্ধমান মেন শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোলেও, বেশ কিছু সময় ধরেই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রসঙ্গত, কিছুদিন আগে লিলুয়ায় একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। শ্যাওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল, বর্ধমান লোকাল। রেলের তরফে একটি ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ ঘটনাস্থলে পাঠানো হয়। জানা গেছে, আধ ঘণ্টা পর ডাউন লাইনে এক এক করে ট্রেন ছাড়তে শুরু করে। তবে ধীরগতিতে চলছে ট্রেন। এই ঘটনার জেরে তিনটি আপ ও ডাউন হাওড়া–ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া