রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দরজা ঠেলে ঘরে ঢুকতেই চমকে উঠলেন সহপাঠীরা, ভয়ঙ্কর ঘটনা সরকারি এঞ্জিনিয়ারিং কলেজে

রিয়া পাত্র | ২২ আগস্ট ২০২৫ ১৩ : ০৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার গভর্নমেন্ট এঞ্জিনিয়ারিং কলেজ চত্বর থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম অন্বেষা ঘোষ (২১)। বাড়ি বর্ধমান জেলার দুর্গাপুরে। কলেজের হস্টেলে থাকতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে অন্বেষার সহপাঠীরা তাঁকে দীর্ঘ সময় ধরে ফোন ও মেসেজ করেও কোনো উত্তর পাননি। সন্দেহ হওয়ায় তাঁরা তাঁর কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তিনি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হসপিটালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুয়া: 'যেখানকার কুকুর, ফিরিয়ে দেওয়া হবে সেখানে', প্রবল বিক্ষোভে রায় বদল শীর্ষ আদালতে, দেওয়া হল বিশেষ নির্দেশ...

অকাল মৃত্যুতে কলেজ ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা এখনও বিশ্বাস করতে পারছেন না চঞ্চল স্বভাবের অন্বেষা এমন সিদ্ধান্ত নিতে পারেন। অন্বেষা প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। তিনি পড়াশোনায় বরাবরই ভাল ছিলেন। তবে হঠাৎ কেন তিনি এমন পদক্ষেপ নিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। তবে তার পিছনে পড়াশোনার চাপ, মানসিক অবসাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অন্বেষার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফোনটির কল রেকর্ড, মেসেজ ও সোশ্যাল মিডিয়ার চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্ত চালাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্বেষার বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। দুর্গাপুরের বাসিন্দা অন্বেষার পরিবার ইতিমধ্যেই কোচবিহারে রওনা দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্বেষা বাড়ির সবার খুবই প্রিয় ছিলেন। তাঁর হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্রীর অকাল মৃত্যুর ঘটনায় তাঁরা মর্মাহত। পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের দিকে আরও বেশি নজর দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ঘটনার তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া