রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, সকাল থেকে তুমুল বৃষ্টি, রাজ্যের ১১ জেলায় বিরাট দুর্যোগের বড় আপডেট

রিয়া পাত্র | ২২ আগস্ট ২০২৫ ০৮ : ২৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভাদ্র। ভ্যাপসা গরম নেই তেমনটা নয়। কিন্তুই ভাদ্রের আবহাওয়া এখনও বোঝা যাচ্ছে না। শরতের মেঘ একদিন উঁকি দিলে, দশদিন আকাশ কালো। থেকে থেকে বৃষ্টি। বৃষ্টি কখনও টানা দিনভর। বৃহস্পতিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চরম দুর্যোগের পরিস্থিতি ছিল। টানা বৃষ্টিতে গ্রাম-শহর, দিকে দিকে চরম ভোগান্তি।

 

 বর্ষা পেরিয়ে গেলেও, দুর্যোগ কাটছেই না বাংলার। কারণ হিসেবে হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের জেরে এখন এই অবস্থা রাজ্যের। বুধবার রাত থেকে যে বিক্ষিপ্ত বৃষ্টির শুরু হয়েছে, বৃহস্পতি পেরিয়ে শুক্রবারেও অবস্থা একই। শুক্রবার সকাল থেকে খাস কলকাতার আকাশ কালো। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে প্রবল দুর্যোগ। তুমুল বৃষ্টি। 

 

হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দিনভর কলকাতার আকাশ থাকবে মেঘলা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি। তাও স্বাভাবিকের চেয়ে বেশকিছুটা কম। শহরে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশের বড়সড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন একাধিক আইপিএস অফিসার...

 

হাওয়া অফিসের আপডেট অনুযারে, শুক্রবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের ১১ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৌসম ভবনের আপডেট অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা। বৃষ্টির জেরে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা। অন্যদিকে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। 

 

অন্যদিকে, শুক্রবার দুর্যোগের আবহাওয়া উত্তরের জেলায় জেলায়। মালদা, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দিনভর। ওই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের সব জেলায় শুক্রবার হলুদ সতর্কতা জারি। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। 

 

শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ছে। বর্তমানে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার সকালে ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছে সেটি। ক্রমেই আবার এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ এবং আগামী শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া