রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২১ আগস্ট ২০২৫ ২১ : ৩০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অধীনস্থ পুলিশ সার্ভিস সেল থেকে জারি হওয়া এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক আইপিএস অফিসারকে স্থানান্তর ও পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। রাজ্যপাল এই পদায়নে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন। বিজ্ঞপ্তি অনুসারে, কালিম্পংয়ের এসপি শ্রীহরি পাণ্ডেকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিনিয়র স্পেশাল পদে।
উত্তরবঙ্গ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিনিয়র স্পেশাল পদে নিযুক্ত হয়েছেন মিস অপরাজিতা রায়, যিনি এতদিন শিলিগুড়িতে আই বি–নর্থ বেঙ্গলের এস.এস. পদে ছিলেন। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার রাহুল গোস্বামীকে স্থানান্তরিত করে পাঠানো হয়েছে দেবগ্রামে, যেখানে তিনি আরএএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে কাজ করবেন। হাওড়া কমিশনারেটের নর্থ বিভাগের ডিসিপি বিশপ সরকারকে ডায়মন্ড হারবার জেলার নতুন এসপি করা হয়েছে। অন্যদিকে, শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) বিশ্ব চাঁদ ঠাকুরকে দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া কমিশনারেটের নর্থ বিভাগের ডেপুটি কমিশনার হিসেবে।
আরও পড়ুন: উৎসবের মরশুমে চলবে ১২ হাজার বিশেষ ট্রেন! পুজোর আগেই বিরাট ঘোষণা রেলের, রইল বিস্তারিত তথ্য
আরও পড়ুন: অসফল ট্রাম্পের দৌত্য, শয়ে শয়ে ড্রোন-মিসাইল নিয়ে ইউক্রেনের উপর বিরাট হামলা রাশিয়ার
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অম্লান কুসুম ঘোষকে পদোন্নতি দিয়ে ব্যারাকপুর কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) করা হয়েছে। পাশাপাশি, SAP–এর দশম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার কাজি সামসুদ্দিন আহমেদকে স্থানান্তরিত করে শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তির শেষ অংশে বলা হয়েছে, এই রদবদলের নির্দেশ পাঠানো হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে—ডিজি ও আইজিপি, অতিরিক্ত ডিজি, আইজিপি, ডিআইজি, এসপি, এসআরপি এবং বিভিন্ন কমান্ডিং অফিসারদের কাছে।
একইসঙ্গে কলকাতা, ব্যারাকপুর, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর, শিলিগুড়ি ও চন্দননগর কমিশনারেটেও বিজ্ঞপ্তি পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও মানবাধিকার কমিশনের সচিব, পুলিশ অধিদপ্তরের স্টাফ অফিসার, হিসাব বিভাগের যুগ্ম পরিচালক, রেজিস্ট্রার-I ও II, ডিজি-র সিআর ও সাব-সিআর শাখা এবং ডিজি ও আইজিপি-র দপ্তরেও নির্দেশ পাঠানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই ব্যাপক রদবদলের মূল লক্ষ্য হল পুলিশের বিভিন্ন ইউনিটে নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে কার্যক্ষমতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও দক্ষতা আনা। নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারদের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার