রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২১ আগস্ট ২০২৫ ২০ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: স্কুল চলার সময়েই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ছাত্রীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে। ওই ছাত্রী স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, স্কুল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাটি ঘটে। অসুস্থ ওই ছাত্রীকে প্রাথমিকভাবে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ওই ছাত্রী এখনও সেখানেই চিকিৎসাধীন।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত অল্পবয়সী ছাত্রীর জীবনে এমন কী ঘটনা ঘটল যার জন্য সে স্কুলেই আত্মহত্যার চেষ্টা করেছে? তার সহপাঠীদের একাংশ দাবি করেছে, বাড়ি থেকে বিয়ের জন্য ওই ছাত্রীকে চাপ দেওয়া হচ্ছিল বলে তারা জানতে পেরেছিল। জানা গিয়েছে, বাড়ির এই চাপ ওই পড়ুয়া মেনে নিতে পারেনি। সহপাঠীদের একংশের দাবি, পরিবারের বিয়ে দেওয়ার চাপেই শেষপর্যন্ত এই পথ বেছে নিয়েছে।
জানা গিয়েছে, এই প্রসঙ্গে ওই পড়ুয়ার মায়ের দাবি, মেয়ে যাতে লেখাপড়ায় মন দেয় সেজন্যই তিনি একথা বলে ভয় দেখিয়েছিলেন। তাও সেতা অতিসাম্প্রতিক ঘটনা নয় বলেই দাবি। তিনি জানিয়েছেন, মেয়েকে তিনি পড়াশোনা না করলে বিয়ের যে কথা বলেন, তাও প্রায় মাস দেড়েক আগে। মেয়ের এই আত্মহত্যার চেষ্টার ঘটনার সঙ্গে বিয়ের ভয় দেখানোর কোনও যোগাযোগ নেই বলেই তিনি মনে করেন। ওই ছাত্রীর মা জানান তাঁদের বাড়িতে যে মশা মারার বিষ রয়েছে, পড়ুয়া তাই খেয়েই আত্মহত্যার চেষ্টা করেছে।
আরও পড়ুন: উৎসবের মরশুমে চলবে ১২ হাজার বিশেষ ট্রেন! পুজোর আগেই বিরাট ঘোষণা রেলের, রইল বিস্তারিত তথ্য
ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দিকেও আঙুল তুলেছেন পড়ুয়ার মা। কী অভিযোগ তাঁর? তাঁর অভিযোগ, স্কুলের মধ্যে নজরদারির অভাব। হয়ত কোনও সহপাঠীর সঙ্গে ঝগড়ার পরেই মেয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা সবসময় তাঁদের পড়ুয়াদের বলেন, যদি তাদের কোনো সমস্যা হয় সেটা যেন তারা শিক্ষক বা শিক্ষিকাদের নজরে আনে। কিন্তু যে ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে সে কিছুই জানায়নি। এর পাশাপাশি তাঁদের দাবি, যখন ওই ছাত্রী বিষ খেয়েছিল তখন ক্লাসে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। হঠাৎ করে এবং কেনই বা ওই ছাত্রী আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিল সে বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন বলেই জানিয়েছেন।
অন্যদিকে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে স্থানীয়দের থেকে। কেউ বলছেন বর্তমান এই আধুনিক যুগে কোনও অবস্থাতেই কোনো নাবালিকাকে এভাবে বিয়ের 'ভয়' দেখানো উচিত নয়। কারণ যুগের সঙ্গে মেয়েরা আজ যথেষ্টই এগিয়ে যাচ্ছে। হতে পারে এটা হয়ত তাকে ভয় দেখানোর জন্য বলা হয়েছিল কিন্তু সেটাই হয়ত তার ভিতরে অন্যভাবে কাজ করেছে। এর পাশাপাশি কেউ কেউ স্কুলের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের কথায়, একজন পড়ুয়া যখন স্কুলে ঢুকে পড়ছে তখন তার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় স্কুল কর্তৃপক্ষের উপর। ফলে স্কুলকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার