রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মজুরি নিয়ে বচসা, শ্রমিককে বিদ্যুৎস্পৃষ্ট করে ‘মারল’ মালিক

অভিজিৎ দাস | ২১ আগস্ট ২০২৫ ১৯ : ৩৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শ্রমিকের মজুরি দেওয়াকে কেন্দ্র করে বচসার সময় বিদ্যুৎ পরিবাহী তার ছুড়ে মারার ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত রানীবাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই  শ্রমিকের নাম মজিবুর খান (৪০)। তার বাড়ি নবগ্রাম থানার মধুনিয়া গ্রামে । মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যে দেহটি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

আলি হাসান নামে পেশায় শিক্ষক এক ব্যক্তি গত কয়েক মাস ধরে রানীবাগান এলাকায় তাঁর নতুন বাড়ি তৈরি করছেন। ওই বাড়িতে মজিবুর-সহ আরও কয়েকজন ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। 

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে বিদ্যুতের তার এবং বিভিন্ন সুইচ লাগানোর পর মজিবুর বাড়ির মালিকের কাছ থেকে প্রাপ্য টাকা চাইতে যান। কিন্তু সেই সময় মজুরি সংক্রান্ত কোনও একটি বিষয়কে কেন্দ্র করে মজিবুর  এবং আলি হাসানের মধ্যে বিবাদ বেঁধে যায়। 

অভিযোগ উঠেছে, সেই সময় রাগের মাথায় আলি হাসান, মজিবুরকে লক্ষ্য করে কয়েকটি বিদ্যুতের তার ছুড়ে মারেন। সেই তারগুলোর মধ্যে বেশ কয়েকটি তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ  হচ্ছিল। 

আরও পড়ুন: ভারতের প্রথম পেট্রল পাম্প খুলেছিল কবে জানেন? সেই প্রতি লিটার তেলের দামই বা কত ছিল

বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনায় গুরুতর আহত হন মজিবুর।  এরপর দ্রুত তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। 

মহম্মদ ওবাইদুর রহমান নামে মৃত ওই ব্যক্তির এক আত্মীয় জানান,' আমার শ্যালক মজিবুর  খান-সহ আরও কয়েকজন ব্যক্তি ওই বাড়িতে বিদ্যুতের তার লাগানো-সহ বিভিন্ন রকমের কাজ করছিলেন। গতকাল সব কাজ শেষের পর সমস্ত শ্রমিক বেরিয়ে যাওয়ার পর মজিবুর বাড়ির মালিক আলি হাসানের কাছ থেকে তাঁদের প্রাপ্য টাকা চাইতে যান।'
 
তিনি জানান,'আমি শুনেছি আলি হাসান প্রাপ্য টাকা না দিয়ে মজিবুরের সঙ্গে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হঠাৎই আলি হাসান, মজিবুরকে লক্ষ্য করে হাতের কাছে থাকা কিছু বিদ্যুতের তার ছুড়ে মারেন। এই তারগুলোর মধ্যে একটি তারে বিদ্যুৎ সংযোগ থাকায় ঘটনাস্থলেই  বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সংজ্ঞা হারান মজিবুর। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে তাঁর মৃত্যু হয়।' 

বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, মৃতের পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।
 
অন্যদিকে অপর একটি ঘটনায় কাজ না করে বাড়িতে চুপচাপ বসে থাকায় বাবা-মা-র বকাবকিতে 'অপমানিত' হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বাসুদেবপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম বিমান কোনাই (২০)। বাড়ির কাছেই তিনি একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। 

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে,কয়েক বছর আগে বিমান হটাৎই পড়াশোনা ছেড়ে দেন। তারপর থেকে বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ করতে শুরু করেধ। গত বেশ কয়েক মাস ধরে সে কোনও কাজ না করে চুপচাপ বাড়িতে বসে থাকত। এই ঘটনাকে নিয়েই বুধবার বিমানের বাবা-মা তাঁকে  বকাবকি করেধ এবং নিয়মিত কাজে যেতে বলেন। অভিযোগ বাবা-মার বকাবকিতে 'অপমানিত' হয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক।।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া