রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শুধু মেট্রোপথ নয়, শুক্রবার অতি গুরুত্বপূর্ণ একটি পথেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানাল রেল

আর্যা ঘটক | ২১ আগস্ট ২০২৫ ১৭ : ৫৬Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: তালিকায় রয়েছে একাধিক মেট্রোপথ। এর বাইরেও আরও একটি পথ-এর  উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পথটি হল ভূগর্ভস্থ পথ বা সাবওয়ে। হাওড়া মেট্রো স্টেশনের এই সাবওয়েটি নির্মাণ করা হয়েছে ৪৮ কোটি টাকা ব্যয়ে। এর ব্যবহার শুরু হলে খুবই উপকৃত হবেন পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীরা। প্রয়োজনমতো তাঁরা অতি সহজেই এই সাবওয়ের মাধ্যমে পৌঁছে যাবেন হাওড়া মেট্রো স্টেশনে। 

শুক্রবার যশোর রোড স্টেশন থেকে মেট্রোর বিভিন্ন প্রকল্পগুলি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে যেমন আছে নোয়াপাড়া থেকে জয় হিন্দ পর্যন্ত নবনির্মিত ইয়েলো লাইন এবং হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন তেমনি রয়েছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোপথের অতিশয় গুরুত্বপূর্ণ অংশটি। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'নি:শ্বব্দ বিপ্লব আসছে কলকাতার পরিবহনে। অল্প খরচে আরামদায়ক ও দ্রুত গন্তব্যে পৌঁছতে যা ব্যবহার করবেন সকলেই।' তিনি জানান, এইমুহুর্তে ইস্ট-ওয়েস্ট মেট্রোপথে ট্রেন প্রতি ২০ মিনিট অন্তর ছাড়লেও গোটা পথ চালু হওয়ার পর ট্রেন চলাচল করবে প্রতি আট মিনিট অন্তর। তাঁর কথায়, 'এই পথ চালু হওয়ার পর যারা সল্টলেক যেতে উল্টাডাঙা বা দমদম স্টেশন ব্যবহার করেন তাঁরা অনেক কম সময়ে তাঁদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। ফলে পূর্ব রেলের এই স্টেশন দুটিতে যাত্রীর চাপও অনেকটাই কমে যাবে। আমরা মনে করছি এরপর প্রতিদিন হাওড়া থেকে ৬ থেকে ৭ লক্ষ লোক যাতায়াত করবেন এই মেট্রো পথে।' 

আরও পড়ুনঃ 'এ কী চাচা এটা কী করছেন?', চারিদিকে জল থৈ থৈ, এরই মাঝে প্রৌঢ় যা করে বসলেন, দাঁড়িয়ে দেখল শহরবাসী, ভিডিও ভাইরাল 

রাজ্য সরকারের বিভিন্ন অফিস এই মুহূর্তে সল্টলেকে। এরসঙ্গে সল্টলেক বা সেক্টর ফাইভ একটি আইটি হাব। ফলে জীবিকার তাগিদে বহু মানুষকে সল্টলেকে প্রতিদিন যাতায়াত করতে হয়। দিনের ব্যস্ত সময়ে এই পথে বাস বা অন্যান্য গাড়িগুলিতে যাত্রীদের ভিড়ে প্রায় পা রাখার জায়গা থাকে না। বিশেষ করে হাওড়া থেকে যে বাসগুলি সরাসরি সেক্টর ফাইভের দিকে আসছে সেই বাসে অফিসের সময়ে জায়গা পাওয়াও কখনও কখনও সমস্যা হয়ে দাঁড়ায়। সরকারি ও বেসরকারি বাস ছাড়াও বালি বা অন্যান্য জায়গা থেকেও বহু শাটল গাড়ি সল্টলেকের মধ্যে যাতায়াত করে। অনেকেই আছেন যারা সল্টলেকে আসার জন্য হাওড়ার পরিবর্তে বালি থেকে যাতায়াত করেন। কারণ যাতায়াতের সুবিধা। কিন্তু মেট্রোপথে যখন সরাসরি সল্টলেকে আসা যাবে তখন স্বাভাবিকভাবেই এই পথ তাঁরা বেছে নেবেন বলে মনে করা হচ্ছে। যার পিছনে দুটি কারণ, একটি যদি হয় আরামদায়ক যাত্রা তবে দ্বিতীয়টি অবশ্যই সময়।


ইতিমধ্যেই শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, 'কলকাতার মানুষের সঙ্গে থাকতে পারা সবসময় আনন্দের। কারণ এই শহরের উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল শহরের কর্মসূচিগুলি মূলত যোগাযোগের উপর আলোকপাত করবে।' মেট্রো সূত্রে জানা গিয়েছে, উদ্বোধন ঘিরে শেষমুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। ফুল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অর্ডার আগেই দেওয়া হয়ে গিয়েছে। চলছে উদ্বোধন ঘিরে অন্যান্য জিনিসের প্রস্তুতি।

আরও পড়ুনঃ টানতে টানতেও বেরোচ্ছিল না, 'ওইটা'র জন্য ইউটিউবের শরণাপন্ন যুবতী! ভিডিও ভাইরাল হতেই চোখ ছানাবড়া ...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া