শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উদ্ধার হল বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী

সুমিত চক্রবর্তী | ২১ আগস্ট ২০২৫ ১৭ : ০০Sumit Chakraborty

মিল্টন সেন, হুগলি: উদ্ধার হল বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক। দু -দফায় উদ্ধার হল চুরি যাওয়া যাবতীয় পদক। গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে। পুলিশি তদন্তে খুশি সাঁতারু। বললেন এই কাজের জন্য পুলিশকেও পদক দেওয়া উচিত। পদ্মশ্রী অর্জুন পুরষ্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি হয় ১৩ অথবা ১৪ তারিখ রাতে। থানায় পদক চুরির অভিযোগ দায়ের হয়েছিল গত ১৫ আগস্ট। চুরির ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত সেখ সামিম সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় আরও ১৩ টি পদক।

হিন্দ মোটরের দেবাই পুকুরে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী বাড়িতে চুরির ঘটনা ঘটে। ১৫ আগস্ট সকালে চুরির ঘটনা জানাজানি হয়। ওই বাড়িতেই রাখা ছিল সাঁতারু বুলা চৌধুরীর জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অর্জন করা যাবতীয় পদক। রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারে মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতে রয়েছে। হিন্দমোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি রাখা ছিল। বাড়ির পিছনে দরজা ভেঙে চোর ঢুকে সমস্ত পদক নিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে অভিযোগের দুদিনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় ২৯৫ টি পদক। কিন্তু উদ্ধার হওয়া সেই পদকগুলির মধ্যে ছিল না পদ্মশ্রী পদক।

আরও পড়ুন: এসবিআই ক্রেডিট কার্ডের রিওয়ার্ডে বড় বদল, জেনে নিন এখনই

১৭ আগস্ট বুলা চৌধুরী জানিয়েছিলেন অনেকগুলি পদক উদ্ধার হয়েছে। কিন্তু তার সাফ গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে। দ্রুত শুরু হয় তদন্ত প্রক্রিয়া। উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। সেই টিম চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়।

 প্রথমে এক জন। পরবর্তী সময়ে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারী পুলিশি তদন্তে দেখা যায় সেখ সামিম হল মূল অভিযুক্ত। তার কাছ থেকে ১৩ টি পদক উদ্ধার হয়েছে হয়। পদ্মশ্রী ছোটো পদকটিও উদ্ধার করে পুলিশ। চুরির সামগ্রী যার কাছে ছিল সেই মহঃ চাঁদকেও গ্রেপ্তার করে পুলিশ। এদিন বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখানো হয়। পদ্মশ্রী পদক আবারও পরে দেখেন সাঁতারু। পরে তিনি বলেন,ছয় বছর বয়স থেকে সাঁতার কেটেছি। সাত সমুদ্র পার করেছি। সাফ গেমফ এশিয়ান গেমসে পদক জিতেছি। সারা জীবনের স্বীকৃতি হিসাবে অর্জুন পেয়েছি। পদ্মশ্রী পেয়েছি। সেই পদক যখন চুরি হল খুব খারাপ লেগেছিল। তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে। এর জন্য পুলিশকে মেডেল দেওয়া উচিত। একটা পদক জিততে যে পরিশ্রম করতে হয়েছে তা আমি জানি। তবে এই পদক আমি নিজের জন্য জিতিনি। জিতেছি দেশের জন্য। এই পদক সবার। মোট ৩০৮ টি পদক পুলিশ উদ্ধার করেছে পুলিশ। আরও কয়েকটা পাওয়া যায়নি। তবে পুলিশ যে ভাবে কাজ করেছে আমি ভীষণ খুশি। পদ্মশ্রী ফিরে পেয়ে খুশি বুলা চৌধুরীর মুখে এদিন ছিল হাসি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া