বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২১ আগস্ট ২০২৫ ১৬ : ০৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: পুরুষদের হীনম্মন্যতার সুযোগ নিয়ে পাতা হয়েছিল ফাঁদ। সেই ফাঁদেই পা দিতেন হাজার হাজার পুরুষ। অবশেষে পুলিশের রেড পড়ল লিঙ্গ বর্ধক কর্মকাণ্ড চালানোর দু’টি বেআইনি ক্লিনিকে। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের উত্তর ব্যাংকক অঞ্চলে।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
থাইল্যান্ডের ক্রেতা সুরক্ষা দপ্তর এবং পুলিশের যৌথ অভিযানে পাথুম থানি অঞ্চলের দু’টি বেআইনি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য প্রথমে কয়েকজন মডেল নিয়োগ করতেন এই দুই ক্লিনিক এর ম্যানেজাররা। এরপর তাদের নগ্ন করে ছবি তোলা হত। একবার ছবি তোলা হয়ে গেলে এই মডেলদের গোপনাঙ্গের বদলে বসিয়ে দেওয়া হত এআই দিয়ে তৈরি পুরুষাঙ্গের ছবি। যাতে মনে হয় অস্ত্রোপচারের পর বৃহৎ আকার ধারণ করেছে তাঁদের জননাঙ্গ। পুলিশের আরও অভিযোগ যখন এই ক্লিনিক গুলিতে রেড চালানোর সময় দেখা যায়, একটি ক্লিনিকে তখনও একজন ২৮ বছর বয়সি রোগীর উপর অস্ত্রোপচার চলছে। কিন্তু অস্ত্রোপচারকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, তাঁদের কেউই চিকিৎসক নন। এমনকী তাঁদের কিনা মেডিক্যাল লাইসেন্স পর্যন্ত নেই।
পুলিশের আরও অভিযোগ শুধু লিঙ্গোত্থান নয় এই ক্লিনিংগুলিতে ভ্রু উত্তোলন, চোখের তলায় সার্জারি এবং অন্যান্য বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারি করা হত। ধৃত ব্যক্তিরা জানান তাঁদের মধ্যে একজন এই ক্লিনিকে চার মাস ধরে নার্সের কাজ করছেন। তাঁদের স্বীকারোক্তি থেকে আরও জানা যায় যে মাঝে মাঝে এখানে চিকিৎসকরা অস্ত্রোপচার করলেও অধিকাংশ সময়েই নার্সরাই এই ধরনের অস্ত্রোপচার করে থাকেন।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
ধৃত ব্যক্তিদের গ্রেফতার করার পাশাপাশি তিনি দু’টি ক্লিনিক থেকে ৬২৫টি চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণ ওষুধও। পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে শুধু এই দুটোই নয়, ওই ক্লিনিকটির আরও বেশ কিছু শাখা গোটা থাইল্যান্ডে ছড়িয়ে আছে। ভবিষ্যতে সেই শাখাগুলিতেও তল্লাশি অভিযান চালানো হবে।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
দ্বিতীয় ক্লিনিক টি থেকে পাওয়া গিয়েছে বুটক্স করার বিভিন্ন ইনজেকশন এবং লেজার চিকিৎসার যন্ত্রপাতি। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ৩৭ বছর বয়সী এক মহিলাকে। উদ্ধার করা হয়েছে ১৭৫টি বোটক্স ফিলারের বোতল এবং প্রচুর পরিমাণ ওষুধ।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
অভিযানের নেতৃত্বদানকারী পুলিশকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা বেশ কিছুদিন ধরেই এই অঞ্চলে বেআইনি কসমেটিক সার্জারি চলছে বলে খবর পাচ্ছিলেন। পাশাপাশি তাঁর দাবি এখানে যে ধরনের ওষুধ ব্যবহার করে লিঙ্গোত্থান করা হত, বাস্তব জীবনে তার কোনও বৈজ্ঞানিক ভাবে প্রমানিত উপকারিতা নেই। তাঁর কথায়, যেকোনো ধরনের কসমেটিক সার্জারি ব্যক্তি স্বাধীনতার বিষয়ে হলেও নকল সামগ্রী ব্যবহার করে কিংবা লাইসেন্সহীন ব্যক্তিদের দ্বারা এই ধরনের কাজ করা যায় না। নকল ডাক্তার সেজে অনেকেই এই ধরনের প্রতারণা চক্র চালাচ্ছেন বলেও জনসাধারণকে সতর্ক করেন তিনি। পুলিশকর্তার দাবি অপটু হাতে এই ধরনের অস্ত্রোপচার করলে ভয়ানক সংক্রমণ ছড়াতে পারে দেহে যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ