রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২০ আগস্ট ২০২৫ ২১ : ২৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বুধবার সন্ধ্যার আকাশে হঠাৎই অদ্ভুত এক আলোক রশ্মি দেখা গেল দিঘার সমুদ্র উপকূলে। বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দিঘার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয় মানুষ হঠাৎ আকাশের দিকে তাকিয়ে চমকে ওঠেন। দেখা যায়, আকাশে একদিকে উজ্জ্বল আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। অন্যদিকে ধোঁয়ার মতো ছায়া তৈরি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই দৃশ্য মিলিয়ে গেলেও, ততক্ষণে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে পর্যটন শহর জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ এই দৃশ্য দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো কোনও প্রাকৃতিক ঘটনা বা উল্কাপাত হচ্ছে। কেউ কেউ আবার ভিনগ্রহী মহাকাশযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি। তবে শোনা যাচ্ছে এটি কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আলো। কেউ কেউ বলছেন, ওই সময় ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে ভারতীয় সেনার মিসাইল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হচ্ছিল।
আরও পড়ুন: ছেলেকে শোধরাতে পারিনি, আমার কারও প্রতি কোনও অভিযোগ নেই, মধ্যমগ্রাম বিস্ফোরণের ঘটনায় আক্ষেপ নিহতের
সেই মিসাইলটির নাম ‘অগ্নি–৫’। এটি একটি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় ৫,০০০ কিলোমিটার পর্যন্ত। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র অধীনে তৈরি এই মিসাইল নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম। নিরাপত্তার স্বার্থে পরীক্ষার দিনক্ষণ আগে থেকে প্রকাশ করা হয় না। সেই উৎক্ষেপণ থেকেই উৎপন্ন অগ্নিশিখা ও ধোঁয়ার রেখাই দিঘার আকাশে অদ্ভুত আলোক রশ্মি হিসেবে দৃশ্যমান হয়। যদিও এই কথার সত্যতা এখনও পর্যন্ত জানা যায়নি। ফলে নিশ্চয় করে বলা সম্ভব নয় এই আলো অগ্নি-৫ উৎক্ষেপণের আলো না অন্য কিছু।
কিন্তু আলো যার থেকেই সৃষ্টি হোক না কেন এই দৃশ্য প্রত্যক্ষ করে পর্যটকদের ভিড় জমে যায় সৈকতে। অনেকে মোবাইল ফোনে ভিডিও ও ছবি ক্যামেরা বন্দি করেন।
দিঘায় এমনিতেই মোটামুটি সারাবছর ভিড় থাকে। এর পাশাপাশি জগন্নাথদেবের মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ভিড় আরও বেড়ে গিয়েছে। হোটেল ও রিসর্টে থাকার জন্য আগে থেকেই বুকিং সেরে ফেলতে হয়। আবার অনেকসময় পৌঁছেও বুকিং সেরে নেওয়া যায়। গত ১৫ আগস্টকে ধরে অনেক অফিসেই পরপর তিনদিন ছুটি ছিল। যার জন্য দিঘায় ভিড় হয়েছিল ব্যাপক। সড়কপথে বা ট্রেনে বহু পর্যটক পৌঁছে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের এই সৈকত নগরীতে। সেইসময় দিঘার অবস্থা জানাতে গিয়ে দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে জগন্নাথধাম উন্মুক্ত হওয়ার পর দিঘায় ভিড় অনেকাংশে বেড়ে গিয়েছে।
তিনি জানিয়েছিলেন, টানা ছুটিতে তিল ধারণের ঠাঁই থাকবে না দিঘায়। ইতিমধ্যেই অধিকাংশ হোটেলের বুকিং সম্পূর্ণ। বাকি হোটেলেও দ্রুত বুকিং হয়ে যাবে বলে তিনি জানান। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পদ্ধতিতে এই বুকিং হয় বলে তিনি জানান। সেইসঙ্গে ভিড়ের কথা ভেবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভিড়ের জন্য সমুদ্র সৈকত, বাজার ও জনবহুল এলাকায় নিরাপত্তা কর্মীর সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে মওকা বুঝে যাতে কোনো হোটেলের তরফে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সেই বিষয়টির উপরেও নজর রাখা হবে। অভিযোগ পেলেই তদন্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় প্রশাসনের তরফে। এর পাশাপাশি এই বিষয়ে এগিয়ে এসেছে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনও। তারাও জানায় এই সময়ে তাদের পক্ষ থেকেও খোলা হয় কন্ট্রোল রুম। যেখানে ২৪ ঘন্টা মজুত থাকেন তাদের সদস্যরা। অভিযোগ পেলেই তাঁরা সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
রাজ্যে এখন ভরা বর্ষার মরসুম। পর্যটকদের জন্য দিঘায় সব হোটেলই তৈরি ইলিশ, চিংড়ি ও পমফ্রেট মাছ নিয়ে। বিশেষ করে ইলিশের হরেকরকম পদ নিয়ে দিঘা প্রস্তুত তার পর্যটকদের অভ্যর্থনা জানাতে। সঙ্গে কাঁকড়া তো আছেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার