রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ডিগ্রিধারী এঞ্জিনিয়ারের চায়ের দোকান, তাঁকে দেখতেই দোকানে ভিড় করেন সকলে

সুমিত চক্রবর্তী | ২০ আগস্ট ২০২৫ ১৮ : ৫৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রয়েছে এঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবু চায়ের দোকানকে সঙ্গী করেই চলছে জীবনযুদ্ধ! জলপাইগুড়ির মেধাবী এই যুবক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সৎভাবে করা কোনও কাজই ছোট নয়। সিভিল এঞ্জিনিয়ারিংয়ে বিটেক পাস করেও তিনি স্থায়ী কাজের ব্যবস্থা করতে পারেননি। তাই অনেক ভেবে জলপাইগুড়ি ডিবিসি রোডের বাসিন্দা শুভদীপ ঘোষ শেষপর্যন্ত জীবিকার প্রয়োজনে সামাল দিচ্ছেন তাঁর বাবার চায়ের দোকান। এই ছোট্ট দোকানই এই মুহূর্তে তাঁর বেঁচে থাকার একমাত্র ভরসা।

আরও পড়ুন: তিন বছরের বিনিয়োগে সেরা সুদ দেবে দেশের এই ব্যাঙ্কগুলি, জেনে নিন এখনই

এক বেসরকারি কলেজ থেকে এঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করেছিলেন শুভদীপ। তাঁর বাবার স্বপ্ন ছিল—ছেলেকে উচ্চশিক্ষিত করে তুলবেন এবং তাঁর ছেলে বড় চাকরি করবেন। আসবে সংসারে স্বচ্ছলতা। টাকাপয়সা নিয়ে অযথা দুশ্চিন্তা করতে হবে না। জীবন হবে সুরক্ষিত।  সেই স্বপ্ন পূরণ করতেই ধার করে ছেলে শুভদীপের লেখাপড়ার  খরচ চালিয়েছিলেন বাবা শংকর ঘোষ। কিন্তু পাস করার পর কয়েক বছর কেটে গেলেও চাকরির বাজারের ঘোর অনিশ্চয়তা সবকিছুই উল্টে দিয়েছে। শংকর ঘোষের আক্ষেপ, 'ছেলেকে পড়াশোনা করিয়ে ভেবেছিলাম সে ভালো চাকরি করব এর ফলে সংসারে স্বস্তি আসবে। কিন্তু চাকরির বাজার এতটাই খারাপ যে ভবিষ্যৎ নিয়ে প্রতিদিনই দুশ্চিন্তায় থাকতে হয়।' শংকর ঘোষের এই চায়ের দোকান অনেকদিনের। এই দোকান চালিয়েই ছেলেকে পড়াশুনো করিয়েছেন। কিন্তু চাকরির অবস্থা দেখে ছেলেকে শেষপর্যন্ত নিজের দোকানেই নিয়ে এসেছেন শংকর।

শুভদীপ জানান, কয়েকটি ছোটখাটো প্রজেক্টে কাজের সুযোগ পেলেও সেগুলো সবই ছিল অস্থায়ী। সরকারি চাকরি বা বেসরকারি খাতে কর্মসংস্থানের জন্য সুযোগের অভাব তাঁর জীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই মুহুর্তে যে সমস্ত চাকরি মিলছে তাতে সেলস বিভাগে দেওয়া হচ্ছে। এত টাকা খরচ করে পড়াশুনো করে সেলসে গিয়ে সামান্য বেতন। অথবা ভিন রাজ্যে বেঙ্গালুরু বা  পুনে তে গিয়ে বেসরকারি কোম্পানিতে কাজ করতে গেলে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

 

সংশ্লিষ্ট মহল বলছেন, উচ্চশিক্ষা শুধু তখনই কার্যকর, যখন তার সঙ্গে সমান তালে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। নইলে তরুণ প্রজন্ম শিক্ষিত বেকার হয়ে ভুগবে সুরক্ষিত ভবিষ্যতের অনিশ্চয়তায়। এই ঘটনা শুধু শুভদীপের নয়—দেশের  অসংখ্য তরুণ-তরুণীর জীবনের প্রতিচ্ছবি। প্রশ্ন উঠছে, উচ্চশিক্ষার পরও যদি কাজের সুযোগ না থাকে, তবে কীভাবে মিলবে চাকরি ?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া