সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য |  ছিটকে এল গরম বর্জ্য, একসঙ্গে ঝলসে গেলেন ছয় শ্রমিক, ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরের কারখানায় 

আর্যা ঘটক | ২০ আগস্ট ২০২৫ ১৬ : ৫৩Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: কারখানায় কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক শ্রমিক। কারখানায় উৎপাদিত গলিত পদার্থ তাঁর গায়ে পড়ে গেলে ঝলসে যান তিনি। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মৃত নবীন কুমার (২৭) বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি বিহারে। মঙ্গলবার রাতের শিফটে কাজের সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার কমলপুর সংলগ্ন অঞ্চলে একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করতেন বিহারের নওদা জেলার বাসিন্দা ওই শ্রমিক। অন্য দিনের মতো মঙ্গলবার রাতেও তিনি তাঁর কাজে ব্যস্ত ছিলেন। কাজ চলাকালীন হঠাৎ গরম 'স্ল্যাগ' ছিটকে এসে লাগে তাঁর শরীরে। জানা গিয়েছে, নবীন ছাড়াও আরও পাঁচজন এই ছিটকে আসা স্ল্যাগ-এ জখম হন। নবীনের শরীরে এতটাই বেশি পরিমাণ এই গরম পদার্থ পড়ে গিয়েছিল যে তাঁর শরীর পুরো ঝলসে যায়। কারখানার একটি সূত্রে জানা যায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এরপর তড়িঘড়ি নবীন এবং বাকি আহত শ্রমিকদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। বাকি গুরুতর জখম শ্রমিকরা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। 

ঘটনায় শোকের ছায়া গোটা কারখানায়। আচমকা এরকম একটি ঘটনা ঘটে যাবে তা কেউই আন্দাজ করতে পারেননি। এর পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুর কোর কমিটি।  কোর কমিটির সদস্য বান্টি সিং বলেন, 'একটি দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। একজন ঠিকা শ্রমিকের ওই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে। আরও কয়েকজন জখম অবস্থায় ভর্তি হয়েছেন। আমরা মৃত শ্রমিকের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় এবং সেইসঙ্গে তাঁর পরিবারের একজন চাকরি পায় সেই ব্যবস্থাও করব। এর পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তার দাবিও করব।'

আরও পড়ুনঃ 'দৃশ্যম' কি তবে খুনীদের নতুন পথ? পরকীয়ার সন্দেহে কীটনাশক খাইয়ে হত্যা স্ত্রী'কে, হাড়হিম কাণ্ড দিল্লি তে ...

প্রসঙ্গত চলতি বছরেই আরও একটি ভয়াবহ ঘটনা ঘটে দূর্গাপুরে। এপ্রিল মাসে ইস্পাতনগরীতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটছে। ঘটনায় আহত যুবকের নাম সজল দেবনাথ (৩০)। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের নিউটাউনের ১৭ নম্বর স্ট্রিটে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সজল ১৭ নং স্ট্রিটে মাটির বাড়িতে থাকতেন। সেই বাড়ি থেকেই বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছেন ওই যুবক। পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে, তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। 

আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া বোনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে ভাই! নিজের মেয়েকে চিনতে পেরে এ কী করলেন মা!...

ঘটনার জেরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, 'বারুদ নিয়ে কোনও পরীক্ষা করছিলেন ওই যুবকটি। তখনই কোনও কারণে আগুন ধরে যায়। সেই আগুনেই জখম হয়েছেন যুবকটি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাড়ির চারিদিক। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া