শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Konnagar: ৭৩ হার মানাচ্ছে ৩৭কে, বয়স একটা সংখ্যা মাত্র

Riya Patra | ১০ জানুয়ারী ২০২৪ ২০ : ২৫Riya Patra
মিল্টন সেন,হুগলি: ইচ্ছের কাছে হার মানতে হয় বয়েসকে। বয়স যে কেবলমাত্র একটা সংখ্যা, সেটা অনেকেই হয়ত মজার ছলে বলে থাকেন। তবে বাস্তবেই বয়স একটা সংখ্যা মাত্র, প্রমাণ করেছেন কোন্নগরের আরতি কংসবণিক। সম্প্রতি ওল্ড এজ নাশানাল রানিং কম্পিটিশনে স্বর্ণ পদক জয় করেছেন। এবার ইচ্ছে, নতুন বছরে ওড়িশায় ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করা। আরতি দেবীর বর্তমান বয়েস মাত্র ৭৩ বছর। কিন্তু তাঁর কার্যকলাপ ৩৭কে হার মানায়। প্রতিদিন সকালে ছুটে পাড়ি দেন কয়েক কিলোমিটার। ছুটে বেড়ান মাঠের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। ইতিমধ্যেই তিনি প্রমাণ করেছেন ইচ্ছের কাছে বয়সের বাধা কিছুই না। ছোটবেলায় খেলাধুলা ও অ্যাথলেটিক্স এর প্রতি ঝোঁক থাকলেও, সুযোগ ছিল না। তাই তা নিয়ে খুব বেশি এগোতে পারেননি। স্কুলের গণ্ডি পেরোতেই তাঁর বিয়ে হয়ে যায়। সংসার সামলে তিন মেয়েকে বড় করেন। তিন মেয়ের বিয়ে দেওয়ার পর আরতি দেবীর বয়েস তখন ৫০ এর কোঠায়। হাল ছাড়েননি। শরীর স্বাস্থ্য ভাল রাখতে আবারও তিনি মাঠে যাওয়া শুরু করেন। তার পর আবার তাঁকে পেয়ে বসে ছোটবেলার ঝোঁক, অ্যাটলেটিক্স। শুরু করেন কঠিন পরিশ্রম। অদম্য ইচ্ছের জোরে তিনি জয় করেন একের পর এক প্রতিযোগিতা। গত কয়েক বছরে আরতি দেবীর ঝুলিতে উঠেছে একাধিক পদক ও ট্রফি। জেলা থেকে রাজ্য স্তরের প্রতিযোগিতা জয় করে তিনি পৌঁছেছেন জাতীয় স্তরে। তৈরি করেছেন নতুন মাইলস্টোন। মূলত ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪০০ মিটার দৌড়ে মিলেছে একের পর এক সাফল্য। বর্তমানে নিয়ম করে প্রতিদিন সকালে শরীর চর্চা করতে বেরিয়ে পড়েন। ওয়ার্ম আপ করে নেওয়ার পরেই শুরু হয় এক্সারসাইজ। তার পর টানা কয়েক ঘন্টা দৌড়। আগামী মাসে জাতীয় প্রতিযোগিতার আসর বসবে ওড়িশায়। নিজেকে সেভাবে তৈরি করছেন। সময়ের অপেক্ষা, পদক জেতার জন্য প্রস্তুত কোন্নগরের আরতি কংসবণিক।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া