সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৯ আগস্ট ২০২৫ ১৮ : ৪৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পথ দেখিয়েছেন তিনি। করেছেন অন্যান্য বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের অনুপ্রাণিত। নাসায় কর্মরত এবার সেই ভারতীয় বিজ্ঞানী পশ্চিমবঙ্গের বাসিন্দা ডঃ গৌতম চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মানে সম্মানিত করতে চলেছে নাসা। তাঁকে দেওয়া হবে 'নর্থস্টার' পুরস্কার। গৌতম-সহ এই আরও তিন বিজ্ঞানীকে এই পুরস্কারে পুরস্কৃত করবে নাসা। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) তরফে এই পুরষ্কার হল তাদের দেওয়া সর্বোচ্চ সম্মান। গৌতম নিজে এই ল্যাবরেটরিতে কর্মরত।
নর্থ স্টার শব্দটির বাংলা অর্থ হল উত্তরের তারা বা ধ্রুবতারা। যার সাহায্যে দিক চিহ্নিত করা যায়। এককথায় এই তারাটিকে দিক নির্ণয়কারী তারা হিসেবেও বলা হয়। নাসা যে কারণে তাদের এই পুরস্কারের নামকরণ করেছে তার পিছনে যুক্তি হল এরা এঁদের কাজের মাধ্যমে বাকিদের পথ দেখিয়েছেন। জানা গিয়েছে চারটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে একটি হল নতুন কিছু আবিষ্কার বা উদ্ভাবন। দ্বিতীয়টি হল নিজের কাজের মাধ্যমে বাকিদের পথ দেখানো বা উজ্জীবিত করে তাঁদের কাজের বিষয়ে আরও বেশি উৎসাহী করে তোলা। তৃতীয় বিষয়টি হল 'অ্যাডভান্সমেন্ট'। যেখানে আবিস্কৃত কোনো কিছুকে এক 'জেনারেশন' থেকে পরবর্তী জেনারেশন-এ নিয়ে যাওয়া। চতুর্থ বিষয়টি হল 'থ্রাইভ'। অর্থাৎ একটা কিছু আছে যেটাকে নিজের মতো করে নানা প্রয়োজনে ব্যবহার করা। গৌতম পেয়েছেন নিজের কাজের মাধ্যমে অন্যকে উজ্জীবিত করার জন্য পুরস্কার। জানা গিয়েছে, পুরস্কার হিসেবে নাসা অর্থ ছাড়াও দেবে একটি শংসাপত্র। প্রতি বছরই তাদের তরফে এই পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন: ১৮৪২ সালে ব্রিটিশদের হাতেই গোড়াপত্তন, ভারতেই এই শহরই দেশের সম্ভবত প্রথম ‘স্মার্ট সিটি’.
হুগলি জেলার কোন্নগর নবগ্রামের বাসিন্দা গৌতম গত ২৫ বছর ধরে নাসায় বিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি 'টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ' বা টিআইএফআর-এ কর্মরত ছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৪টি আবিস্কারের পেটেন্ট।বেতার বা ওয়ারলেস কমিউনিকেশন-এর 6G নিয়ে এই মুহূর্তে তিনি কাজ করছেন। সেইসঙ্গে বিভিন্ন গ্রহ সম্পর্কে বিশদে জানার জন্য তৈরি করছেন যন্ত্রপাতি। তবে গৌতম কিন্তু উঠে এসেছেন একেবারেই সাধারণ ঘর থেকে। হ্যারিকেনের আলোতে স্কুল জীবনে লেখাপড়া করেছেন। কোন্নগর নবগ্রামের নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলের ছাত্র। নাসায় কর্মরত থাকলেও তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি'র একজন ভিজিটিং প্রফেসর। এই পুরস্কার পাওয়ার আগে তাঁর ঝুলিতে উঠেছে একাধিক পুরস্কার। পেয়েছেন নাসা-জেপিএল ২০২৩ পিপল লিডারশিপ অ্যাওয়ার্ড। নাসার একাধিক মিশন যেমন অ্যাস্ট্রোফিজিক্স, প্ল্যানেটরি সায়েন্স এবং আর্থ অবজার্ভেশন-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
গত বছর নভেম্বর মাসে রেডিও এবং ওয়্যারলেস বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য বিজ্ঞানের জগতে অন্যতম সেরা পুরষ্কার 'আর্মস্ট্রং মেডেল' পেয়েছেন গৌতম। ২৩ নভেম্বর নিউইয়র্কে এক বর্নাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ছিলেন ১৯৭৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী ডঃ রবার্ট উড্রো উইলসন ও অন্যান্য বিজ্ঞানীরা। রেডিও ও ওয়্যারলেস বিজ্ঞান ক্ষেত্রে গবেষণামূলক কাজে উৎসাহিত করে তুলতে আমেরিকায় ১৯০৯ সালে তৈরি হয় 'রেডিও ক্লাব অফ আমেরিকা' বা আরসিএ। এই প্রতিষ্ঠান ১৯৩৫ সালে এই বিশেষ ক্ষেত্রে যে বা যারা দৃষ্টান্তমূলক কাজ করেছেন তাঁদের উৎসাহ দিতে পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। আরসিএ-এর তরফে প্রথম পুরষ্কার দেওয়া হয় মেজর এডউইন এইচ আর্মস্ট্রংকে। এম এবং এফএম রেডিও'র জন্য যে সার্কিট দরকার হয় সেই সার্কিট আর্মস্ট্রং আবিষ্কার করেছিলেন। তাঁর নামেই আরসিএ-এর দেওয়া এই পদক বা পুরষ্কারের নাম হয় আর্মস্ট্রং মেডেল।
(ছবি: আইআইএসসি, বেঙ্গালুরু)
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার