সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | স্টেশনে খেলছিল শিশু, আচমকাই লোহার বিম পড়ল গায়ের উপর, মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলেন সকলে

পল্লবী ঘোষ | ১৯ আগস্ট ২০২৫ ১৬ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার বিম শরীরের উপর পড়ে মৃত্যু হল এক আট বছরের এক শিশুর। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়গপুর রেল স্টেশনে। 

 

রেল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়্গপুর রেল স্টেশন জুড়ে। সেই প্রকল্পের কাজ করার জন্য পাঁচ এবং ছয় নম্বর প্লাটফর্মের মাঝামাঝি একটি লোহার বিম দাঁড় করিয়ে রাখা ছিল। এদিন দুপুরে ওই লোহার বিম ধরে খেলছিল আট বছরের এক ভবঘুরে শিশু। খেলার সময়ই হঠাৎই বিমটি ওই তার উপর পড়ে যায়। শরীরের বেশ কিছুটা অংশ থেঁতলে যায়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা করে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

 

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার ব্যাপারে খড়গপুর ডিভিশনের রেল পুলিশের সুপার দেবশ্রী সান্যাল বলেন, 'ঘটনা খুব মর্মান্তিক। আমরা সব দিক খতিয়ে দেখছি। ইতিমধ্যে ডিএসপি এবং ওসি ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে'। 

 

আরও পড়ুন: মাত্র দেড় মাস আগে আলাপ, মাখো মাখো প্রেমের জন্য স্বামীকে খুন! দেহে নুন ছড়িয়ে দিয়েছিল স্ত্রী, রাজস্থানের নীল ড্রাম কাণ্ডে আরও রহস্য

 

এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরন জানিয়েছেন, 'স্টেশনের কিছু কিছু জায়গা খোলা থাকার সুবাদে শিশুটি ঢুকে পড়েছিল। খুবই দুঃখজনক ঘটনা। যদি শিশুটির কোনও অভিভাবক পাওয়া যায় তবে রেলের আইন অনুযায়ী তাঁকে আমরা আর্থিক ক্ষতিপূরণ দেব।' 

 

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক্ষেত্রে অনেকেই রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের কথায়, যদি স্টেশন এলাকায় কোনও নির্মাণ কাজ চলে, তবে সেখানে নজরদারি আরও বেশি কেন চালানো হল না? কারণ, রেল স্টেশন এমন একটি জায়গা যেখানে বহু লোক যান। বিশেষ করে ভারী যন্ত্রপাতি ব্যবহার বা নির্মাণ কাজ করার সময়, নিরাপত্তার দিক নিয়ে আরও বেশি সতর্ক হওয়া দরকার ছিল রেল কর্তৃপক্ষের। 

 কারণ, বিষয়টি এরকম নয় যে বৈধ টিকিট ছাড়া স্টেশনে অন্য কেউ প্রবেশ করতে পারেন না। যে কেউই রেল স্টেশনে ঢুকে পড়তে পারেন। স্থানীয়দের কথায়, এই ঘটনায় একজন শিশুর মৃত্যু হল। ভবিষ্যতে তো এরকম ঘটনা আবারও ঘটতে পারে। তাঁরা প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে কি রেল এখন থেকে সতর্ক হবে? 

 

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলেটি ভবঘুরে। বাবা ও মায়ের সঙ্গে স্টেশনেই থাকত। হঠাৎই ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। দুর্ঘটনার পর রেল পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সেই সঙ্গে জানা গিয়েছে, ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। খোঁজ নিচ্ছেন দুর্ঘটনার সময় ঠিক কী অবস্থায় ছিল বিমটি। যার জন্য এই ঘটনা ঘটে গেল। ঘটনার তদন্ত চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া