সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৮ আগস্ট ২০২৫ ১৬ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: হাত ও মুখ বেঁধে নৃশংসভাবে নিজের স্বামীকে খুন করে ইংরেজবাজার থানায় আত্মসমর্পণ করল স্ত্রী এবং সৎ ছেলে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম যদুভূষন দাস। পুলিশ এই ঘটনায় তাঁর স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রমকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংস ভাবে খুন করে বলে অভিযোগ। প্রথমে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করা হয়। এরপর ধারালো কোদাল এবং হাঁসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয়। এরপর রক্তাক্ত দেহ টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে মা ও ছেলে। পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় বাসিন্দা বলরাম রাজপুত জানান, 'সকালে গিয়ে দেখলাম যদুভূষন দাসের স্ত্রী ও ছেলে কোদাল দিয়ে কুপিয়ে ওকে মেরেছে। এদের মধ্যে কিন্তু পারিবারিক কোনও ঝামেলা দেখতাম না। যদুভূষনের স্ত্রী নিজে সকালে থানায় গিয়ে পুলিশ ডেকে এনেছে। আমরা চাইছি তার যেন কঠোর শাস্তি হয়।' এলাকার অপর এক বাসিন্দা প্রতিমা মণ্ডল জানান, 'এই বাড়িতে ছেলে বিক্রম, দ্বিতীয় পক্ষের স্ত্রী দয়া দাস ও তার বাবা যদুভূষণ দাস বাড়িতে থাকতেন। পুলিশ এসে তাঁর ঘর থেকে একটি কোদাল ও একটি হাঁসুয়া নিয়ে যায়। আমরা চাই তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়।'
আরও পড়ুন: 'ওরে বাবা', স্নানঘরের জানলায় উঁকি দিচ্ছে কে? চোখে চোখ পড়তেই ঠকঠক করে কাঁপলেন যুবক
ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা জানান, 'আমি সকাল বেলা সংবাদমাধ্যমের কাছে জানতে পারলাম আমার ওয়ার্ডের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে। এলাকায় খোঁজ নিয়ে দেখলাম ঘটনা সত্য। রবিবার গভীর রাতে এই খুনের ঘটনাটি ঘটে। যদুভূষণ খুন হয়েছেন। তাঁর বউ এবং তাঁর সৎ ছেলে মিলে খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আমি এলাকার বাসিন্দার কাছে শুনতে পেলাম পুলিশ বাড়িতে গিয়ে মৃতদেহ নিয়ে গিয়েছে। গোটা বিষয়টি পুলিশ দেখছে। বিষয়টি তদন্তসাপেক্ষ।' যদিও স্থানীয়রা মৃতের প্রশংসা করলেও পাল্টা কাউন্সিলরের অভিযোগ, প্রতিদিন মদ খেয়ে বাড়িতে এসে ওই ব্যক্তি অশান্তি করত বলে জানতে পেরেছি। সেখান থেকে হয়ত নৃশংস খুনের ঘটনাটি ঘটে থাকতে পারে। বাকিটা পুলিশ তদন্ত করে দেখছে।
থানার এক পুলিশকর্মী জানান, 'যেভাবে তারা এসে খুনের কথা স্বীকার করল সেটা খুবই কম দেখা যায়। কারণ, সাধারণত অপরাধী সবসময় চেষ্টা করে নিজেকে আড়ালে রাখার। কিন্তু এদের এই স্বীকারোক্তি শুনে প্রথমে সবাই কিছুক্ষণের জন্য হকচকিয়ে গিয়েছিলেন। এরপর তাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে দেহ এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। হতে পারে অভিযুক্তদের কোনও তীব্র ঘৃণা হয়তো নিহতের প্রতি ছিল। যার জেরে এরা ঘটনাটি ঘটিয়েছে। যদিও গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ। এখনও নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার