সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৮ আগস্ট ২০২৫ ০৮ : ৪০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের বাংলার আকাশে দুর্যোগের শঙ্কা? রবিবার বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি করেছে। মঙ্গলবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে বঙ্গে আবারও বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
নিম্নচাপের প্রভাবেই বাংলায় বর্ষণ?
তবে এই গভীর নিম্নচাপ সরাসরি বাংলায় বৃষ্টির জন্য দায়ী হবে না বলেই পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্তটি ক্রমশ নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ সীমানা ধরে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। কিন্তু ওই এলাকা বাংলা থেকে দূরে। তাই এই নিম্নচাপ বাংলায় সরাসরি কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তাসত্ত্বেও কলকাতা-সহ বাংলার মূলত রাজ্যের দক্ষিণভাগের একাধিক জেলায় আকাশের মুখ ভার থাকবে। কোথাও হাল্কা তো কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
কেন এমনটা হচ্ছে?
হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ও ঘন মেঘ দক্ষিণবঙ্গের উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করছে। তার প্রভাবেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির হাত থেকে রেহাই নেই:
চলতি সপ্তাহেই শেষ দিকে বাংলার উপকূলের কাছেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী কয়েকটা দিন।
কবে কোথায় বৃষ্টি?
সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১৫ জেলার প্রায় প্রতিটিতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হবে বলে পূর্বাভাস।
দ্বিতীয় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা জারি থাকবে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:
আগামী ২৪ ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা= ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস (+০.৯)
সর্বোচ্চ তাপমাত্রা= ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস (+১.২)
বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ = ৯১ শতাংশ
বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ = ৬৬ শতাংশ
গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে সোমবার ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হল ০০৫.৭ মিমি।
আরও পড়ুন- লক্ষ্য জনস্বাস্থ্য সচেতনতায় মডেল শহর বানানো, নেফ্রো কেয়ার-এর নয়া উদ্যোগ 'সুস্থ চন্দননগর'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার