সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৬ আগস্ট ২০২৫ ২০ : ৫৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নার্সারি পড়ুয়া ও তার মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে টিউশন পড়াতে আসা দিদিমনির শ্লীলতাহানির অভিযোগ উঠল পড়ুয়ার বাবার বিরুদ্ধে। এই ঘটনায় গৃহ শিক্ষিকা ওই পড়ুয়ার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার বেলা দশটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়া থানা এলাকার গোলবাড়িতে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, নার্সারি ক্লাসের এক পড়ুয়াকে টিউশন পড়াতে এসেছিলেন তার তরুণী দিদিমণি। সেই সময় ওই পড়ুয়া এবং তার মা বাড়িতে কেউই ছিলেন না। পড়ুয়া বাড়ি নেই দেখে যখন দিদিমণি বেরিয়ে যাচ্ছিলেন তখন অভিযুক্ত ব্যক্তি তাঁকে বলেন অপেক্ষা করতে। পড়ুয়া এবং তার মা এখুনি চলে আসবে। পাশাপাশি তিনি তাঁর সন্তানের পড়াশোনা নিয়ে কিছু বলতে চান। এই কথা শুনে দিদিমণি যখন ঘরে ঢোকেন তখন কিছু সময় পর জোর করে ঘরের দরজা বন্ধ করে পড়ুয়ার বাবা ওই দিদিমণির শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকী, সেই কথা কাউকে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকিও সে দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর হতভম্ব তরুণী কান্না চেপে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে তিনি তাঁর মাসিকে সবকিছু খুলে বলেন। সিদ্ধান্ত নেন থানায় অভিযোগ দায়ের করার।
আরও পড়ুন: চলন্ত বাসেই 'ওটা' মুখে ঢুকিয়ে দিলেন যাত্রী, কিছুক্ষণ পরেই ঘটল বিপত্তি, নিয়ে যেতে হল হাসপাতালে
পেশায় ভ্যানচালক অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে এরপর লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহশিক্ষিকা তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। নির্যাতিতার মা বলেন, 'আমি সিঙ্গল মাদার। এই কারণে আমি মেয়ের পড়ার খরচ টানতে পারি না। সেই কারণে মেয়ে টিউশনি করে। এদিন মেয়ে টিউশন পড়াতে গিয়েছিল। সেই সময় আমি কাজে গিয়েছিলাম। মেয়ে মাসির কাছে অভিযোগ করে ঘরে পড়ুয়া না থাকার সুযোগ নিয়ে তার বাবা ঘরের ভিতর বসিয়ে রেখে মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ করেছে। এই আচরণ দেখে চিৎকার করে মেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। অভিযুক্ত হুমকি দেয়, চিৎকার-চেঁচামেচি করলে মেয়ের ক্ষতি হবে। গোলবাড়ির শনি মন্দির বাসস্ট্যান্ডের সামনে ওরা ভাড়া থাকে। আমি লিলুয়া থানা এলাকার গোলবাড়ি ভট্টনগরে বাপের বাড়িতে থাকি।' এদিকে, নির্যাতিতা তরুণী বলেন, 'আমি এদিন সকালে নার্সারি স্কুলের এক স্টুডেন্টকে পড়াতে গিয়েছিলাম। গিয়ে দেখি স্টুডেন্ট এবং তার মা নেই। তার বাবা সেখানে রয়েছে। কখন আসবে জিজ্ঞাসা করায় সেই স্টুডেন্টের বাবা জানান এক্ষুনি চলে আসবে। কিছুক্ষণ বসতে অনুরোধ করেন তিনি। কিছুক্ষণ বসে থাকার পর আবার যখন জিজ্ঞাসা করলাম কখন তারা আসবে তখন তিনি বলেন যে একটু বাদেই চলে আসবে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর যখন কেউ আসেনি তখন বেরিয়ে আসতে চাইছিলাম। কিন্তু তিনি আসতে দিচ্ছিলেন না। দরজা বন্ধ করে দিয়েছিলেন। এরপর আমাকে জবরদস্তি করছিলেন। তারপর আমার সাথে অশ্লীল আচরণ করেন। এই ঘটনা কাউকে জানালে ক্ষতি হবে বলেও হুমকি দিয়েছিলেন তিনি।' এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকায় ছাত্রকে পড়াতে গিয়ে তার বাবার কাছেই শ্লীলতাহানির শিকার হন এক গৃহশিক্ষিকা। অভিযুক্তের বিরুদ্ধে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। জানা গিয়েছিল ওই গৃহশিক্ষিকা প্রতিদিনের মতো তাঁর দুই পড়ুয়াকে পড়াতে তাদের বাড়ি যান। সেইসময় গৃহকর্ত্রী বাড়ি ছিলেন না। অভিযোগ, এই সুযোগটাই কাজে লাগিয়ে শিক্ষিকার সঙ্গে অভব্য আচরণ করেন ওই পড়ুয়াদের বাবা। ঘটনার আকস্মিকতায় প্রথমে ঘাবড়ে গেলেও এরপর চেঁচামেচি করতে থাকেন গৃহশিক্ষিকা। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। গৃহ শিক্ষিকার মুখে সব কিছু শুনে তাঁরা বেধড়ক মারধর করেন অভিযুক্তকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছিল যে বাড়িতে এই ঘটনাটি ঘটেছিল সেই বাড়ির দুই ভাইকে গত চার বছর ধরে পড়িয়ে আসছিলেন ওই গৃহশিক্ষিকা। ঘটনার দিন বাড়ির কর্ত্রী বা পড়ুয়াদের মা শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন। বাড়িতে স্ত্রী বা কেউ না থাকার সুযোগটাই কাজে লাগিয়ে দুই পড়ুয়ার বাবা ওই গৃহশিক্ষিকার সঙ্গে জবরদস্তি করতে গিয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার