সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চলন্ত বাসেই 'ওটা' মুখে ঢুকিয়ে দিলেন যাত্রী, কিছুক্ষণ পরেই ঘটল বিপত্তি, নিয়ে যেতে হল হাসপাতালে

পল্লবী ঘোষ | ১৬ আগস্ট ২০২৫ ২০ : ০৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: যাত্রী সেজে বাসে উঠে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে সর্বস্ব লুট। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে। সংজ্ঞাহীন হয়ে পড়েন যাত্রী। ধূপগুড়ি বাস টার্মিনাসে বাস দাঁড় করিয়ে তাঁকে সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। শেষপর্যন্ত পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ওই এলাকায়। 

 

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে একজনের সঙ্গে ওই যাত্রী বাসে উঠেছিলেন। বাসের অন্যান্য যাত্রী এবং কন্ডাক্টর জানান, যতটুকু নজর পড়েছে তাতে দেখা গিয়েছে দ্বিতীয় যাত্রী ওই যাত্রীর সঙ্গে খোশগল্পে মেতে উঠেছিলেন। এমনকী সে তাঁর নিজের এবং অপর যাত্রীর ভাড়াও দিয়ে দেন। চলার পথে ফাটাপুকুর এলাকায় বাস দাঁড়ালে সে হঠাৎ নেমে যায়। এরপর বাস যখন জলঢাকা পৌঁছয় তখন অপর যাত্রী জানান তাঁর খুব শরীর খারাপ লাগছে। কন্ডাক্টরকে ডেকে একথা বলতে বলতেই সে অজ্ঞান হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাস দাঁড় করানো হয় ধূপগুড়ির চৌপথিতে। অসুস্থ ওই যাত্রীকে নামানো হয়। সেই সময় ওই এলাকার ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। খবর যায় ধূপগুড়ি থানায়‌। সেখান থেকে আসেন পুলিশ কর্মীরা‌। তাঁরা এসে দ্রুত ওই যাত্রীকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ ওই যাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই যাত্রীকে কিছু খাওয়ানো হয়েছিল‌। যার জেরেই সংজ্ঞা হারান তিনি‌। 

 

আরও পড়ুন: স্ফীত উদর ছিল না, ন'মাসের অন্তঃসত্ত্বা হয়েও টের পাননি যুবতী! ঘুরতে গিয়ে শেষমেশ যা হল, জানলে চোখ কপালে উঠবে

 

নির্মল রায় নামে বাসের এক যাত্রী বলেন, মনে হচ্ছে নেশার কোনও কিছু খাইয়ে ওই যাত্রীর সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে। অসুস্থ ওই তরুণের কাছে বোতলে ভরা সবুজ রংয়ের কিছুটা পানীয় পাওয়া গিয়েছে। যাত্রী সেজে ওঠা ছিনতাইকারী ভালোবাসার ভান করে তাকে ওই পানীয় মুখে ঢেলে দিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এর পাশাপাশি পুলিশ ওই যাত্রীকে তল্লাশি করে তাঁর পকেট থেকে কোনো পরিচয়পত্র বা মোবাইল ফোন পায়নি। যার জেরে সন্দেহ আরও জোরালো হচ্ছে যাত্রীর থেকে সর্বস্ব লুট করে বাস থেকে নেমে গিয়েছে ছিনতাইকারী। জানা গিয়েছে, এতটাই শক্তিশালী ছিল ওই মাদক যে যাত্রী নিজের নাম, পরিচয় বা কোনো কিছু বলতে পারছেন না। সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন‌‌। 

 

যদিও মাদক খাইয়ে লুট করার ঘটনা নতুন কিছু নয়‌। দূরপাল্লার বাস বা ট্রেনে মাঝেমাঝেই এই ধরনের অপরাধের ঘটনা উঠে আসে। দেখা গিয়েছে, 'শিকার' হিসেবে যেই যাত্রীকে ছিনতাইকারীরা বেছে নেয় তার সঙ্গে আগে ভাল ব্যবহার করে মন জিতে নেয়। ধীরে ধীরে তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এরপর যাত্রীকে মাদক মিশ্রিত জিনিস অফার করে তারা। সেটা কোনও পানীয় বা সাধারণ মিষ্টিও হতে পারে। যেটা খাওয়ার পরেই যাত্রী বেহুঁশ হয়ে যায়। এরপর মূল্যবান জিনিসপত্র লুট করে মাঝপথে কোথাও নেমে যায় ছিনতাইকারী। যদি নজরে না পড়ে তবে বাকি রাস্তা সংজ্ঞাহীন অবস্থায় যাত্রা করে ছিনতাইকারীর কবলে পড়া যাত্রী। এরকম বহু ঘটনায় জানা গিয়েছে ট্রেন গন্তব্যে পৌঁছনোর পরেও নিজের আসনে সংজ্ঞাহীন হয়ে পড়ে থেকেছেন যাত্রী। এরপর আরপিএফ বা অন্য কোনো রেলকর্মীর নজরে আসার পর উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। 

 

পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি আটকাতে বারবার সচেতন করার চেষ্টা করা হয়‌। রেল নিজেও স্টেশনে স্টেশনে এই বিষয়টি নিয়ে প্রচার চালিয়ে জানায়, অচেনা বা অপরিচিত কোনো ব্যক্তির থেকে যেন কেউ কিছু না খায় বা পান করে। কিন্তু ঘটনা হল, এই প্রচারের পরেও এই ধরনের দুর্ঘটনার কথা সামনে এসেছে। যেখানে মাদক মিশ্রিত পানীয় বা খাবার খাইয়ে যাত্রীর থেকে সর্বস্ব লুট করে পালিয়েছে ছিনতাইকারীরা। পুলিশের একটি সূত্র জানায়, যদি কখনও এই ছিনতাইকারীরা ধরা পড়ে তবে দেখা যায় গ্যাং হিসেবে ট্রেনে দুষ্কর্ম চালায় এরা। যেখানে একজন বা দুইজন যখন যাত্রীকে মাদক খাওয়ানোর চেষ্টা করে তখন বাকি সদস্য বা সদস্যরা খেয়াল রাখে অন্য কেউ বিষয়টি খেয়াল করছে কিনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া