সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জন্মাষ্টমীতেও ভারী দুর্যোগের আশঙ্কা বঙ্গে, রবিবার থেকে আমূল বদল হবে আবহাওয়ায়

রজত বসু | ১৬ আগস্ট ২০২৫ ০৮ : ২৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ভারী দুর্যোগের আশঙ্কা বঙ্গে। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। ফলে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 


দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এটা ঘটনা, জন্মাষ্টমীতে প্রতি বছরই বৃষ্টি হয়। এবারও এর অন্যথা পবে না। আজ, শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় এক–দু’‌জায়গায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোমবার বাকি জেলাগুলিতেও সতর্কতা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধু হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। মঙ্গলবারের পর থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা জারি করা হয়নি।


শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদ–মেঘের খেলা চলবে দিনভর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।


বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু রবিবার থেকে ফের দুর্যোগ শুরু হবে উত্তরবঙ্গে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টিতে ধস নামার আশঙ্কা রয়েছে।


শুক্রবার স্বাধীনতা দিবসের দিনও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। শনিবার জন্মাষ্টমীর দিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।


এটা ঘটনা, পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে সেই নিম্নচাপের কোনও প্রভাব এখনও পড়েনি। তবে অন্যান্য প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী হয়ে এই নিম্নচাপ সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। 


হাওয়া অফিস অবশ্য জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের চেয়ে কম। 

 

আরও পড়ুন:‌ অনেক আগে থেকেই চিনতেন ননদ সারাকে, অর্জুনের সঙ্গে বাগদানের আগে থেকেই তেন্ডুলকার পরিবারের ‘‌সদস্য’‌ সানিয়া...



এদিকে, বৃষ্টি হলেও দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। থাকবে রোদের তেজ। রাতের দিকে তাপমাত্রা কিছুটা হলেও নামতে পারে। কিন্তু সকাল থেকে দুপুর অবধি থাকবে অস্বস্তি। 

এবছর বর্ষায় বেশ ভালই বৃষ্টি হচ্ছে। জুলাইয়ের পর আগস্টেও চলছে মুষলধারে বৃষ্টি। আগামী মাসেই দুর্গাপুজো। এখন দেখার পুজোর সময় আবহাওয়া কেমন থাকে। বৃষ্টির চোখরাঙানি থাকলে পুজোর আনন্দ হবে মাটি। উদ্যোক্তারা এখন থেকেই আবহাওয়ার উপর নজর রাখছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া