সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৫ আগস্ট ২০২৫ ০৯ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসে কেমন থাকবে আবহাওয়া? পতাকা তুলতে গিয়েই কি বিপত্তি বাধবে? নাকি স্কুল থেকে ফেরার সময় ভিজতে হবে? নজর ছিল আবহাওয়ার গতি প্রকৃতির দিকেই। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, স্বাধীনতা দিবসের দিন বৃষ্টি সম্ভাবনা জেলায় জেলায়। যদিও সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ রোদ ঝলমলে পরিস্থিতি, তবে কিছুক্ষণ আগেই বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস।
কী জানাচ্ছে তাতে? মৌসম ভবনের লেটেস্ট আপডেট অনুযায়ী, কিছুক্ষণেই বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণের বেশকিছু জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে-
দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় আগামী কয়েকঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে বজ্রপাত, দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।
আরও পড়ুন: একধাক্কায় কমে যাবে কর! স্বাধীনতা দিবসে 'ডবল দিওয়ালি' উপহার ঘোষণা মোদির
বৃষ্টি-সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহারের বেশকিছু অংশেও। ওই দুই জেলাতেও বৃষ্টির সঙ্গেই বজ্রপাত, দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।
হাওয়া অফিস বুধবারেই জানিয়েছে, পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে সেই নিম্নচাপের কোনও প্রভাব পড়ছে না। তবে অন্যান্য প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী হয়ে এই নিম্নচাপ সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। নিম্নচাপের টানে বাংলা ছেড়ে ওড়িশা অভিমুখী মৌসুমী অক্ষরেখা। যার ফলে শনিবার থেকে বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দক্ষিণবঙ্গের হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় দিনের নানা সময়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। এই সব জেলাতেই বৃষ্টির সঙ্গেই বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে শনিবার তেমন কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। ফের বৃষ্টি আবার ফিরতে পারে রবিবার। রবিবার দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হিগলি, কলকাতায় হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে এক দু' জায়গায় ছাড়া শুক্রবার উত্তরেও তেমন কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। মোটের উপর পাহাড়েও নির্বিঘ্নেই কাটবে স্বাধীনতা দিবস। শনিবারেও পরিস্থিতি থাকবে দুর্যোগ-মুক্ত। তবে হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে। রবিবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জল্পাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি পড়তে পারে ৭-১১ সেমি পর্যন্ত।
অন্যদিকে সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরের এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় দিনভর।
দিনকয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। এদিকে, বৃষ্টি হলেও দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার