সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সিঙ্গুরে অস্বাভাবিক মৃত্যু নন্দীগ্রামের তরুণী নার্সের, ময়নাতদন্তের সময় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে উত্তেজনা, বিক্ষোভ সিপিএমের

অভিজিৎ দাস | ১৪ আগস্ট ২০২৫ ১৯ : ৪২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গুরের নার্সিংহোমে নন্দীগ্রামের তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা ছড়াল শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া ময়নাতদন্ত করা যাবে না এই দাবি তুলে হাসপাতালে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মীরা। গেট ভাঙারও চেষ্টা করা হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। স্লোগান উঠল, ‘উই ডিমান্ড জাস্টিস’।

বৃহস্পতিবার সকালে সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বড়া এলাকা। সকালে শ্রীরামপুর চণ্ডীতলাপ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। প্রায় ছ’ঘন্টা পর অবরোধ ওঠে। এই বিক্ষোভে শামিল হয়েছিল সিপিএম কর্মীরাও। পরে বিকেলে তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেও বিক্ষোভ দেখাতে থাকে সিপিএম। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা।

প্রসঙ্গত, নন্দীগ্রামের বাসিন্দা বছর ২৪-এর দিপালী জানা তিন দিন আগে সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে নার্সের কাজে যোগ দেন। সেখানেই বুধবার রাতে চার তলার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোক খবর পেয়ে ছুটে আসেন সিঙ্গুরে। সেখানে পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন দিপালীর বাবা। নার্সিংহোমের দিকে আঙুল তুলে অভিযোগ করেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। পরে সিঙ্গুর থানায় মেয়ের খুনের সঠিক বিচার ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্তের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। 

আরও পড়ুন: ‘বাংলা ভাষা এবং বাঙালির অপমান আমরা সহ্য করব না’, বললেন ‘গুজরাটি’ ইউসুফ

দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে আসার পরেই শুরু হয় বচসা। শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। হাসপাতালে হাজির হয় বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: উত্তরকাশীর পর জম্মু-কাশ্মীর, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কিশ্তওয়াড়, অনেক মৃত্যুর আশঙ্কা

সিপিএম রাজ্য কমিটির সদস্য তীর্থঙ্কর রায় বলেন, “মর্গের সামনের দিক দিয়ে মৃতদেহ ঢোকানো হয়েছে। সিসিটিভি ভাঙা, দরজার তালা ভাঙা, কোনও সুরক্ষা নেই। আমরা দাবি করেছি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করতে হবে। আজকে বিকেল পাঁচটা বেজে যাওয়ায় ময়নাতদন্ত হবে না। তথ্য প্রমাণ লোপাট যেন কোনও ভাবেই না হয় কারণ এই প্রশাসনকে আমরা বিশ্বাস করি না। কারণ যতক্ষণ না এই গোটা মর্গের সুরক্ষা নিশ্চিত হচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো। এই ঘটনা কোনও ভাবেই চাপা দিতে দেব না। 

আরও পড়ুন: এই দেশে পথকুকুরদের সুবিধা পায় সাধারণ মানুষের মতোই, প্রাণীগুলির যত্ন নিতে রয়েছে বিশেষ পুলিশও

শুক্রবার নার্সের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল (Serampore Walsh Hospital) একটি সরকারি হাসপাতাল যা শ্রীরামপুরে অবস্থিত। এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম হাসপাতাল এবং ডেনমার্কের উপনিবেশ থাকার সময় এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে, এখানে ২৭০টি শয্যা রয়েছে এবং এটি একটি মহকুমা হাসপাতাল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া