সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'যাঁদের আপনারা দেখলেন, তাঁরা নেই?', অভিষেককে নিশানার পরেই ভিডিও প্রকাশ তৃণমূলের, পেনড্রাইভ পাঠানো হল অনুরাগের বাড়ি

রিয়া পাত্র | ১৪ আগস্ট ২০২৫ ১৮ : ০৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: 'ভোট চুরি'তে চাপে পড়তেই বিজেপির নিশানায় অভিষেক! পেন ড্রাইভে তথ্য ভরে অনুরাগের বাড়িতে পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ । এসআইআর এবং গত ভোটে ভোট চুরি, দুই ইস্যুতে কেন্দ্রকে একপ্রকার কোনঠাসা করছে বিরোধীরা। একেবারে তথ্য তুলে ধরে ভোট চুরি সকলের সামনে এনেছেন, তেমনটাই দাবি কংগ্রেসের রাহুল গান্ধীর। কলকাতা হোক বা দিল্লি, এসআইআর, ভোট চুরি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে বিরোধীরা চাপ বাড়াতেই একে একে তাদের নিশানা করছে বিজেপি। কখনও অমিত মালব্যর নিশানায় সোনিয়া গান্ধী। কখনও অনুরাগ ঠাকুরের নিশানায়  অভিষেক ব্যানার্জি। এবার পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেসও।

বুধবার বিজেপির অনুরাগ ঠাকুর দাবি করেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, অর্থাৎ যে কেন্দ্রের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সেখানে বেশকিছু জায়গায় গত চার বছরে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত ভোটার বেড়েছে। সেই জায়গাগুলিতে জিতেছে তৃণমূল। অনুরাগের প্রশ্ন ছিল, তাহলে কি ভুয়ো ভোটারের সাহায্যেই ভোট বৈতরণী পার করেছেন অভিষেক। একযোগে আক্রমণ করেছিলেন রাহুল-প্রিয়াঙ্কাকেও।

আরও পড়ুন: প্রাথমিকে রাজ্যে মেয়েদের স্কুলছুটের হার শূন্য শতাংশ, মমতা বললেন, 'পারে না বলে কোনও কথা মেয়েদের অভিধানে নেই'...

অনুরাগের অভিযোগের পর, তৃণমূল জবাব দিয়েছে। একদিকে যেমন বিহারের 'মৃত' বলে ঘোষিতদের সঙ্গে চা খেয়েছেন রাহুল, তেমনই যাঁদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগ, তাঁদের তথ্য সামনে এনে তৃণমূলের প্রশ্ন, 'এতগুলো মানুষ যাঁদের দেখছেন, তাঁরা নেই?'।  তৃণমূল নেতা কুণাল ঘোষ বৃহস্পতিবার বলেন, অভিষেকের বিরুদ্ধে যে মন্তব্য করছে বিজেপি, তা মিথ্যা, ভিত্তিহীন। জানান, 'তথ্য পেনড্রাইভে দিয়ে অভিষেকের পক্ষ থেকে পাঠানো হচ্ছে বিজেপি নেতার বাড়িতে।' তৃণমূলের পক্ষ থেকে  বেশকিছু ভিডিও তুলে ধরা হয়। যেখানে স্থানীয় মানুষদের এই 'ভুয়ো-ভোটার' ইস্যুর মাঝে যে আতঙ্ক ফুটে উঠেছে, তা প্রকাশ পেয়েছে। 

কুণাল বলেন, 'বিজেপি নেতা অনুরাগ ঠাকুর টার্গেট করেছেন অভিষেক ব্যানার্জিকে। তিনি  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, এই দলের লোকসভায় দলনেতা। তাঁকে টার্গেট করছেন বিজেপি নেতা-মন্ত্রী।' কুণালের মতে, পহেলগাঁওয়ের পর যখন কেন্দ্র সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাল, অভিষেক সকলের মধ্যে সেরা ছিলেন। দেশের সম্মান, মনোভাব বিশ্বের দরবারে ফুটিয়ে তুলেছেন সেরা সাংসদ হিসেবে।

তারপরেই অনুরাগের বক্তব্য তুলে ধরে বলেন, 'অনুরাগ ঠাকুর বুথ নম্বরর ২৬৫-এর একটি বাড়ির ঠিকানা দিয়ে বলছেন এটা ভুয়ো, ওটা নেই। এতগুলো মানুষ যাঁদের দেখলেন, তাঁরা নেই? আমরা তথ্য প্রমাণ দিয়ে জানাচ্ছি, বুথ নম্বর ২৬৫-এর ওই বাড়ির ভোটারের সংখ্যা ৪৭। এর মধ্যে এখন রয়েছেন ৪১ জন। বাকি ছ' জনের হিসাবও অভিষেকের তরফ থেকে দেওয়া হয়েছে। এক জন মারা গিয়েছেন। একজন থাকেন ওড়িশায়। তিনজনের বিয়ে হয়ে গিয়েছে, ফলে অন্যত্র থাকেন, আর একজন বাইরে গিয়েছেন কাজের জন্য। এর মধ্যে ভুয়ো বা কারচুপির অবকাশ কোথায়?' 

বলেন,  'অনুরাগ ঠাকুর আরও একটা মারাত্মক মিথ্যে কথা বলেছেন।' ১৫ শতাংশ ভোট বৃদ্ধি নিয়েও মুখ খোলেন কুণাল। বলেন, 'বৈধ ভোট বাড়লে আপনি ঠেকাবার কে?' একই সঙ্গে কোথায় কতটা ভোট বেড়েছে, সেই তথ্যও তুলে ধরা হয় তৃণমূলের পক্ষ থেকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া