সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৪ আগস্ট ২০২৫ ১৫ : ২৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি। বেশিরভাগ জায়গায় আকাশের মুখ ভার সকাল থেকেই। হাওয়া অফিসের দুপুরের আপডেট অনুযায়ী, এখনই দুর্ভোগ রয়েছে চার জেলার কপালে। বৃহস্পতিবার দুপুরে হাওয়া অফিস যে আপডেট দিয়েছে, তাতে বলা হয়েছে, আগামী কয়েকঘণ্টায় রাজ্যের চার জেলায় ঝড়-জলের সম্ভাবনা। অর্থাৎ হাতে আর সময় নেই বেশি। কলকাতার একাধিক অংশ-সহ দক্ষিণের জেলায় জেলায় সকাল থেকেই আকাশ অংশত মেঘলা।
হাওয়া অফিস সূত্রে খবর, ঘণ্টাখানেকের মধ্যে বজ্রবিদ্যুত-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা হাওড়া-হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং সমকা বাতাস। হাওয়ার গত হওয়ার সম্ভাবনা ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে সেই নিম্নচাপের কোনও প্রভাব পড়ছে না। তবে অন্যান্য প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মৌসমভবন সূত্রে খবর, শক্তিশালী হয়ে এই নিম্নচাপ সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে। নিম্নচাপের টানে বাংলা ছেড়ে ওড়িশা অভিমুখী মৌসুমী অক্ষরেখা। যার ফলে শনিবার থেকে বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের চেয়ে কম। তবে বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি। শুক্রবার বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শুক্রবার সব জেলায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার, রবিবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অল্পবিস্তর বৃষ্টি হবে।
আর উত্তরবঙ্গে সপ্তাহভর দুর্যোগ চলবে রাজ্যের জেলায় জেলায়। বাদ যাবে না উত্তরবঙ্গও। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদহের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়নি। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিনটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর শনিবার উত্তরবঙ্গের সব জেলার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই দু’দিনই উত্তরবঙ্গের কোনও জেলায় জারি করা হয়নি সতর্কতা। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে উত্তরে।
রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে কালিম্পঙেও। দিনকয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
তবে, টানা বৃষ্টি হলেও দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সপ্তাহান্তে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার