মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Durga Puja: দূষণবিহীন প্রতিমা নিরঞ্জনের জন্য একগুচ্ছ ব্যবস্থা বহরমপুর পুরসভার

Riya Patra | ২৪ অক্টোবর ২০২৩ ১৯ : ২২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আজ বিজয়া দশমী। বাঙালির ঘরের মেয়ে উমা আজ কৈলাসে সন্তানদের নিয়ে ফিরে যাবে। বাঙালির আজ মন খারাপ। দুপুর গড়াতেই বিভিন্ন নদীর ঘাটে ঘাটে শুরু হয়েছে দেবীর বিসর্জন।  প্রতিমা নিরঞ্জনের সময় ভাগীরথী নদীকে দূষণমুক্ত রাখতে এবছর বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে বহরমপুর পুরসভা। বহরমপুর পুর এলাকার প্রায় ২০ টি ঘাটে প্রতিমা নিরঞ্জন হলেও ৮-১০ টি ঘাটে প্রতিমা নিরঞ্জনের সংখ্যা খুব বেশি হয়। প্রশাসনের আধিকারিকদের অনুমান আজকেই প্রায় ৩০০ বারোয়ারি এবং বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে।  বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী বলেন ,'আমরা সকলেই জানি প্রতিমা তৈরিতে কারিগররা যে সমস্ত রং ব্যবহার করেন তাতে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক থাকে। প্রতিমা নিরঞ্জনের সময়ে এই সমস্ত ক্ষতিকারক রাসায়নিক জলে মিশলে জল দূষিত হওয়ার সম্ভাবনা থাকে।'  তিনি বলেন,' গঙ্গা -ভাগীরথী আমাদের জাতীয় নদী। তাই আমাদের কর্তব্য এই নদীকে দূষণমুক্ত রাখা। প্রত্যেক দিন প্রচুর মানুষ এই নদীতে স্নান করেন এবং এই নদীর জল পানের জন্য ব্যবহার করা হয়। নদীর জল দূষিত হয়ে পড়লে চামড়া এবং অন্যান্য রোগও হতে পারে।'  নাড়ুগোপাল মুখার্জী আরও বলেন, 'বারোয়ারি পুজো কমিটিগুলি এবং বাড়ির পুজোর উদ্যোক্তারা যাতে খুব সহজে প্রতিমা নিরঞ্জন করতে পারেন সে কারণে এবছর বহরমপুর পুরসভার তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সমস্ত ঘাটগুলোতে প্রতিমা নিরঞ্জনের সংখ্যা বেশি ইতিমধ্যে সেগুলো আমরা সংস্কার করেছি। পাশাপাশি এ বছর প্রতিমা নিরঞ্জনের জন্য বিশেষভাবে চিহ্নিত ১৮ টি ঘাটে পর্যাপ্ত আলো এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকছে।'  তিনি জানান,' পুজোর উদ্যোক্তারা যাতে সহজেই প্রতিমা নিরঞ্জন করতে পারে সে কারণে ঘাটগুলোতে ট্রলির ব্যবস্থা রাখা হচ্ছে। কে এন কলেজ ঘাটে হাইড্রা ক্রেনে করে বড় প্রতিমাগুলো নিরঞ্জনের পর দ্রুত সেই কাঠামো জল থেকে তুলে ফেলা হবে। পাশাপাশি নিরঞ্জন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য পুরসভার ১৫৭ জন কর্মী আজ ভাগীরথীর ঘাটগুলোতে উপস্থিত থাকবেন।' চেয়ারম্যান জানান, 'পুজোর উদ্যোক্তারা যাতে ফুল বেলপাতা এবং অন্যান্য দ্রব্যাদি ভাগীরথী নদীতে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলেন সে কারণে ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে প্রচার চালানো হয়েছে। এর পাশাপাশি ভাগীরথীর ঘাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক অস্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করা হচ্ছে। সকল উদ্যোক্তারা ফল-ফুল-বেলপাতা সেখানেই ফেলবেন। পরে পুরসভার কর্মীরা সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যাবেন।'

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া