সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পাওনা টাকা চাওয়ায় ‘অপরাধ’-এ মুম্বইয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের কান কেটে নিল দুষ্কৃতীরা

অভিজিৎ দাস | ১৩ আগস্ট ২০২৫ ১৭ : ৩৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পাওনা টাকা চেয়েছিলেন। টাকার বদলে উল্টে কেটে নেওয়া হল তাঁর কান। পেশায় রাজমিস্ত্রি বাংলাভাষী এই পরিযায়ী শ্রমিক রাহুল সিংয়ের বাড়ি বীরভূমের নলহাটির ৫ নম্বর ওয়ার্ডে। জীবিকার তাগিদে তিনি মুম্বই গিয়েছিলেন। বাড়ি ফেরার আগে তিনি মালিকের কাছে পাওনা টাকা চেয়েছিলেন। অভিযোগ,  উল্টে তাঁকে মারধর এবং একটি কান পুরোপুরি এবং অন্যটি প্রায় অর্ধেক কেটে নেওয়া হয়। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকে সোমবার নলহাটিতে বাড়ি ফিরেছেন রাহুল। 

ছেলেকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। রাহুলের মা বলেন, 'আমাদের আর্থিক অবস্থা খারাপ। সেজন্যই ছেলেকে বাইরে কাজের জন্য পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে তাঁর উপর এমন নির্যাতন হবে সেটা কল্পনাতেও আনিনি।' ঘটনার পর ক্ষুব্ধ ওই এলাকার মানুষ। পরিবারের দাবি, স্থানীয় প্রশাসনের তরফে দ্রুত বিষয়টিতে যেন হস্তক্ষেপ করা হয় এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হয়। রাহুল এবিষয়ে জানান, তিনি মালিকের কাছে টাকা না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। এরপরেই তাঁকে বেধড়ক মারধরের সঙ্গে ব্লেড চালিয়ে তাঁর কান কেটে নেওয়া হয়। 

আরও পড়ুন: ‘বাংলা হোক বা বাংলাদেশ, সব সমান’, চরম বিদ্বেষে কলকাতার প্রযুক্তিবিদ ও তাঁর ছেলেকে ঠাঁই দিল না নয়ডার হোটেল

যদিও ভিন রাজ্যে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ নতুন কিছু নয়। বারবার এবং প্রায় প্রতিদিনই এই অভিযোগ উঠছে। কখনও বাংলাদেশি সন্দেহে তাঁদের ধরপাকড় করা হচ্ছে আবার কখনও তাঁদের বাসস্থান থেকে উচ্ছেদ করা হচ্ছে। এমনকী নাগরিকত্ব প্রমাণের নথি দেখালেও সেটা গ্রাহ্য করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 

সম্প্রতি কোচবিহারের বাসিন্দা ১০৩ জন পরিযায়ী শ্রমিক তাঁদের সর্বস্ব বিক্রি করে হরিয়ানা থেকে এরাজ্যে বাসভাড়া করে ফিরে এসেছেন। তাঁরা দীর্ঘদিন ধরেই হরিয়ানার ধানকোটের ১০২ নম্বর সেক্টরে কর্মরত ছিলেন। কেউ রাজমিস্ত্রি আবার কেউ দিনমজুর, গাড়ি ধোয়ার কাজ বা গৃহসহায়িকা হিসেবে কাজ করতেন। কোনোমতে দিন গুজরান হত তাঁদের। কিন্তু পরিবেশটা আচমকাই পাল্টে যায় যখন তাঁরা হুমকির মুখে পড়েন। শ্রমিকদের অভিযোগ, তাঁদের বলা হয় ৭ আগস্টের পর তাঁরা যেখানে থাকতেন সেখানে কোনও বাঙালি আর থাকতে পারবেন না। যদিও স্থানীয় প্রশাসন বা পুলিশ এবিষয়ে কোনো কিছুই ঘোষণা করেনি কিন্তু বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সকলেই সিদ্ধান্ত নেন ফিরে আসার। সেই হিসেবে নিজেদের মধ্যে পরামর্শ করে তাঁরা চাঁদা তুলে বাস ভাড়া করেন। এরপর সেই বাসে করেই তাঁরা কোচবিহারের তুফানগঞ্জে তাঁদের এলাকায় ফিরে আসেন। 

আরও পড়ুন: ‘মৃত অর্থনীতি’ ভারত যদি প্রতিশোধ নেয়, তাহলে এই ৩০টি বড় আমেরিকান সংস্থার কী হবে?

এর পাশাপাশি রাজ্যের আরও বেশ কয়েকটি জেলায় ভিন রাজ্যে কাজে গিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি স্বয়ং নিজে ভিন রাজ্যে এরাজ্যের শ্রমিকদের উপর অত্যাচার বন্ধে সরব হয়েছেন। গত ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি এবিষয়ে তীব্র প্রতিবাদ জানান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া