বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৩ আগস্ট ২০২৫ ১৬ : ১৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞানের ভাষায় বলা হয় ফক্স টেপওয়ার্ম। এই কৃমির সংক্রমণেই ভয়ে কাঁপছে ইউরোপ। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে ছড়াচ্ছে এই পরজীবী। ভয়ের বিষয় প্রথম ১৫ থেকে ২০ বছর কোনও লক্ষণ প্রকাশ পায় না এই কৃমির সংক্রমণে। ফলে অনেকেই চিকিৎসা করান না, তাতেই প্রাণঘাতী হয়ে ওঠে রোগ। মারা পড়েন রোগী।
পেটব্যথা থেকে শুরু হয়, ধীরে ধীরে সেই ব্যথাই ক্রমে অসহ্য হয়ে যায়। দেখা দেয় জন্ডিস, দ্রুত কমতে থাকে ওজন। চিকিৎসায় সামান্য ভুল হলেই মারাত্মক পরিণতি অপেক্ষা করে রোগীর জন্য। এমনই ভয়াবহ এক রোগ নিয়ে জনগণকে সতর্ক করলেন সুইজারল্যান্ডের একদল চিকিৎসক।
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
রোগের নেপথ্যে রয়েছে এক পরজীবী। নাম - একাইনোকক্কাস মাল্টিলোকিউলারিস, চলতি ভাষায় একে বলে ফক্স টেপওয়ার্ম। এটি এক প্রকারের ছোট কৃমি। এই কৃমি মূলত শেয়াল এবং অন্যান্য কুকুর জাতীয় প্রাণীদের ক্ষুদ্রান্ত্রে বাস করে। শেয়াল বা অন্যান্য কুকুর জাতীয় প্রাণীদের অন্ত্রে পূর্ণাঙ্গ কৃমি ডিম পাড়ে। এই ডিম মলের মাধ্যমে পরিবেশে ছড়ায়। ছোট ইঁদুর বা ভোঁদড় জাতীয় প্রাণী যখন সেই মল মিশ্রিত দূষিত খাবার খায়, বা মাটি থেকে কৃমির ডিম কোনও ভাবে তাদের শরীরে প্রবেশ করে, তখন তাদের যকৃৎ, ফুসফুস বা অন্যান্য অঙ্গে লার্ভা তৈরি হয়। ঠিক একই ভাবে কৃমির ডিম মানুষের দেহে ঢুকে গেলে (দূষিত ফল, সবজি বা পোষা প্রাণীর লোম থেকে) মানুষের দেহেও লার্ভা তৈরি হতে পারে।
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
মানুষের দেহে ফক্স টেপওয়ার্মের লার্ভা অ্যালভিওলার ইকিনোকোকোসিস নামক একটি রোগ সৃষ্টি করতে পারে। এই রোগে ধীরে ধীরে যকৃৎ বা লিভার ক্ষতিগ্রস্ত হয়। লিভারে টিউমারের মতো লার্ভার বাসা তৈরি হয়। সময়মতো চিকিৎসা না করালে এটি মারাত্মক হতে পারে।
আগে ফক্স টেপওয়ার্ম মূলত উত্তর গোলার্ধে সাইবেরিয়া এবং ইউরোপের কিছু প্রত্যন্ত এলাকায় দেখা যেত। কিন্তু এখন মধ্য ও উত্তর ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার কিছু অংশেও এই রোগ দেখা দেখা যাচ্ছে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ চিকিৎসকদের। প্রসঙ্গত, ২০২১ সালে থাইল্যান্ডের এক ব্যক্তির পায়ু থেকে ৫৯ ফুট লম্বা একটি টেপ ওয়ার্ম বা ফিতাকৃমি বার করা হয়। তাই সময় মতো চিকিৎসা খুবই জরুরি।
শুধু মানুষ নয়। এই পরজীবীর শিকার হতে পারে কুকুরও। বিশেষ করে শিকার করতে যে কুকুরদের ব্যবহার করা হয় তাঁরা সরাসরি বন্য প্রাণীর সংস্পর্শে আসে। ফলে তাদের রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। পোষ্য কুকুর একবার আক্রান্ত হলে মালিকের রোগাক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। বিশেষ করে যেহেতু কোনও উপসর্গ দেখা যায় না তাই বহু মালিক বুঝতেই পারেন না তাঁর পোষ্য রোগাক্রান্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ