সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৩ আগস্ট ২০২৫ ১৬ : ০৬Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: কচুরিপানা এসে আটকে দিল স্কুলের পরীক্ষা! শুনতে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের লালনগর হাই স্কুলে। জেলার বহরমপুর এবং হরিহরপাড়া ব্লকের মধ্যবর্তী স্থানে অবস্থিত ভান্ডারদহ বিল কচুরিপানায় ভরে যাওয়ায় গত প্রায় তিন দিন ধরে ওই বিল দিয়ে নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তার ফলে কয়েক'শ ছাত্রছাত্রী আর স্কুলে আসতে পারছে না। এই কারণে স্কুলের সমস্ত শিক্ষকদের মতামত নিয়ে ছাত্র-ছাত্রীদের 'সামেটিভ' পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ সারওয়ার্দী বিশ্বাস।
হরিহরপাড়া ব্লকের লালনগর হাইস্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় বারোশো ছাত্রছাত্রী পড়াশোনা করে। শ্রীরামপুর, পাঁচবেড়িয়া ,নওপাড়া, শিমুলিয়া সহ আশেপাশের আরও কয়েকটি গ্রাম থেকে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী লালনগর হাই স্কুলে প্রত্যেকদিন পড়াশোনা করতে যায়। স্কুলে পৌঁছনোর জন্য ছাত্র-ছাত্রীদের প্রধান ভরসা ভান্ডারদহ বিল দিয়ে চলাচলকারী নৌকা।
স্কুলের এক শিক্ষক জানান, প্রতিবছর বর্ষাকালে কচুরিপানা এসে ভান্ডারদহ বিল প্রায় ভরে দেয়। এই বিল দীর্ঘদিন আগে ভাগীরথী নদীর একটি অংশ ছিল। বর্তমানে অশ্বক্ষুরাকৃতি এই বিলের বিভিন্ন অংশে বছরের পর বছর কচুরিপানা এবং কচু গাছ জন্মে বিল পুরোপুরি নৌ পরিবহনের অযোগ্য হয়ে পড়েছে।
তিনি জানান ,এই বিলে আগে দুর্গা পুজোর পর নৌকা বাইচ প্রতিযোগিতা হত। কিন্তু কচুরিপানার সমস্যার কারণে ২০১৪ সালের পরে সেই প্রতিযোগিতাও বন্ধ হয়ে গিয়েছে।
স্কুল সূত্রের খবর, শ্রীরামপুর, পাঁচবেড়িয়া, নওপাড়া শিমুলিয়া সহ স্কুলের উল্টো দিকের পাড়ের অন্য কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীদের পক্ষে এই মুহূর্তে বিকল্প পরিবহনের ব্যবস্থা করে স্কুলে আসা একপ্রকার অসম্ভব। ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত পথ ঘুরে স্কুলে আসার পরিবহন খরচ অনেক অভিভাবক বহন করতে পারবে না।
স্কুল সূত্রে আরও জানা গিয়েছে , এ মাসের ২ তারিখ থেকে বিভিন্ন শ্রেণীর 'সামেটিভ' পরীক্ষা শুরু হয়েছে। ১২ তারিখে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৯ তারিখ পরীক্ষা হওয়ার পর বিভিন্ন শ্রেণীর বাকি পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।
স্কুল সূত্রের খবর, প্রায় প্রতি বছরই বর্ষাকালে ভান্ডারদহ বিলে কিছু অতিরিক্ত কচুরিপানা জমা হলেও কোনওদিন কচুরিপানার কারণে স্কুলের পরীক্ষা বন্ধ করে দেওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে অভিভাবকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুলের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হবে।
স্কুলের এক শিক্ষক জানান, 'বহরমপুর থেকে যারা আমরা এতদিন ঘাট পার হয়ে লালনগর হাইস্কুলে যেতাম তাঁরা এখন বাধ্য হয়ে প্রায় ১০ কিলোমিটার ঘুরে নিশ্চিন্তপুর হয়ে স্কুলে যাচ্ছি। ঘাট বন্ধ থাকার কারণে স্কুলে ছাত্র-ছাত্রীদের হাজিরা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।'
আরও পড়ুনঃ নামকরা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন যুবক, খাবার আসতেই যা দেখলেন তাতে গা গুলিয়ে উঠল, ভিডিও ভাইরালে চাঞ্চল্য
রোহিত নামে ওই ঘাটের এক মাঝি জানান,' শনিবার সন্ধে সাড়ে ছটার পর থেকে কচুরিপানা স্রোত ভান্ডারদহ বিলকে প্রায় সম্পূর্ণ ভরে দেওয়ায় সেদিন থেকেই নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে।' তিনি জানান, 'এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার লোক পারাপার করতেন। তাঁদেরকে এখন ঘুর পথে যেতে হচ্ছে।'
স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ সারওয়ার্দী বিশ্বাস বলেন,' প্রচুর শিক্ষক এবং ছাত্র-ছাত্রী যেমন বহরমপুরের দিক থেকে ঘাট পার হয়ে লালনগরে আসেন , তেমনই লালনগরের দিক থেকেও প্রচুর শ্রমিক ঘাট পার করে উল্টো দিকে যান কাজের সন্ধানে। ভান্ডারদহ বিল কচুরিপানায় সম্পূর্ণ ভরে যাওয়ায় নৌকা পারাপার বন্ধ হয়ে রয়েছে। এর ফলে আমরা সকলেই প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছি। ইতিমধ্যেই প্রশাসনের সমস্ত আধিকারিকদের লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার