সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জনধন প্রকল্পের ১০ বছর পূর্তি, গ্রাহকদের সুরক্ষিত রাখার উদ্যোগ আরবিআইয়ের

রজত বসু | ১৩ আগস্ট ২০২৫ ১২ : ০৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ জনধন প্রকল্পের দশ বছর পূর্তির মধ্যে দিয়ে গ্রাহকদের সুরক্ষিত রাখার উদ্যোগ নিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক পরিচালকের উপস্থিতিতে জনধন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত গ্রাহকরা ব্যাঙ্কে খাতা খুলেছিলেন তাদের অ্যাকাউন্ট সচল রাখতে গ্রাম পঞ্চায়েত এলাকার সিঙ্গুর, হরিপাল ও ধনেখালিতে ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে গ্রাহকদের নথিপত্র জমা নিয়ে কেওয়াইসি আপডেট করা হয়। শিবিরগুলিতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক ও কর্মীরা হাজির ছিলেন।


 সূত্রের খবর, জনধন প্রকল্প অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পরিষেবা চালু হয় ২০১৫ সালে। জেলায় কমবেশি ২০ লক্ষ গ্রাহক জনধন প্রকল্পের আওতাধীন। সেই সমস্ত গ্রাহকদের পরিষেবা সচল রাখতেই এই উদ্যোগ। শিবিরে উপস্থিত ছিলেন আরবিআই এর আঞ্চলিক পরিচালক সুধাংশু প্রসাদ, চিফ জেনারেল ম্যানেজার এনকে সিং। এই শিবিরের লক্ষ্য ছিল আর্থিক সুরক্ষা এবং ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং পুনঃকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করা। এই উপলক্ষে আঞ্চলিক পরিচালক সুধাংশু প্রসাদ বলেন, ‘‌জন সুরক্ষা শিবিরের লক্ষ্য হল আর্থিক সুরক্ষা এবং ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কে জনগণকে সচেতন করা।’‌ এছাড়াও তিনি গ্রাহকদের সচেতন করেন যে, সময়মতো কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে যে অনুদান আসে তা সময়মতো জনগণের অ্যাকাউন্টে পৌঁছাতে পারে। যদিও এর মধ্যে কেন্দ্রীয় সরকারের ছলনা দেখছে তৃণমূল। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায় বলেন, একশো দিনের কাজের টাকা, বিভিন্ন গরিব মানুষের ভাতা সব কিছুই বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এখন লোক দেখানো কেওয়াইসি আপডেটের নামে অন্য কিছু করার মতলব করছে বলে তিনি দাবি করেন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া