সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১২ আগস্ট ২০২৫ ১৯ : ০০Rajit Das
মিল্টন সেন, হুগলি: ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে পুরনিগমের ডেপুটি মেয়রের। ভোটার তালিকায় নাম নেই তার স্ত্রীরও। অবাক কান্ড চন্দননগরে!
তৃণমূল নেতার অভিযোগ মানুষকে ভয় দেখাতে বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করছে। বিহারের পর এবার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশান (এসআইআর) হওয়ার কথা। তার প্রস্তুতিও শুরু হয়েছে। ইতিমধ্যেই ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যে তালিকা দেখে বিশেষ সংশোধন হবে।
আর সেই তালিকায় দেখা যাচ্ছে চন্দননগর পুরনিগমের ডেপুটি মেয়র অমিত (মুন্না) আগরওয়াল ও তাঁর স্ত্রী ববিতা আগরওয়ালের নাম নেই। ১৮২ চন্দননগর বিধানসভার ২ নং অংশে খলিসানী বৌবাজারে তাঁদের বুথ। অথচ মুন্নার মা ও ভাই-এর নাম আছে তালিকায়।
আরও পড়ুন- মুঝকো পিনা হ্যায় পিনে দো', দুর্গাপুরে বিজেপির কর্মীসভায় মিঠুনকে স্বাগত জানাতে বেজে উঠল এই গান
এই প্রসঙ্গে চন্দননগর পুরনিগমের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল জানিয়েছেন, ২০০২ সালের আগে পরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচন তিনি ভোট দিয়েছেন। তিনি নিজে তিনবার কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। তার আগে খলিসানি এলাকা পঞ্চায়েতের অন্তর্গত ছিল। পঞ্চায়েত ভোটেও তিনি ইলেকশন এজেন্ট ছিলাম। এখন যে ভোটার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় তিনি দেখেছেন তাঁর নাম নেই। অথচ তাঁর কাছে জন্মের শংসাপত্র থেকে শুরু করে যাবতীয় তথ্য আছে। সেগুলো চাইলে তিনি দেখাতে পারবেন। কিন্তু সাধারণ মানুষ যারা আর্থ-সামাজিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে তাঁরা কি করবেন। ভুয়ো ভোটারের কথা বলছে বিজেপি। সেগুলো ধরার দায়িত্ব তো নির্বাচন কমিশনের।
অমিত আগরওয়ালের আশঙ্কা, যেমন নোট বন্দি করে মানুষকে লাইনে দাড় করিয়েছিল মোদি সরকার। আবারও একই ভাবে মানুষকে হয়রান করার চেষ্টা করা হচ্ছে এসআইআরের নাম করে। ডেপুটি মেয়রের হুঁশিয়ারি, কমিশনের এই পদক্ষেপ অবিলম্বে প্রত্যাহার করা না হলে মানুষ উচিত জবাব দেবে। ডেপুটি মেয়রের প্রশ্ন, তিনি একজন রাজনৈতিক দলের কর্মী। পুরনিগমের ডেপুটি মেয়র। এলাকায় যথেষ্ট পরিচিতি আছে। ভোটার তালিকায় তাঁরই যদি নাম না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার