সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'মুঝকো পিনা হ্যায় পিনে দো', দুর্গাপুরে বিজেপির কর্মীসভায় মিঠুনকে স্বাগত জানাতে বেজে উঠল এই গান

পল্লবী ঘোষ | ১২ আগস্ট ২০২৫ ১৭ : ৫২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মঞ্চে তখনও আসেননি 'জাত গোখরো' মিঠুন চক্রবর্তী। স্পিকারে বেজে উঠল গান, 'মুঝকো পিনা হ্যায় পিনে দো'। ঘটনাস্থল শিল্পাঞ্চল দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে আয়োজিত বিজেপির কর্মীসভা। যা শুনে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়, 'ভোট চাইবার আগে এখন বোতল চাইছে বিজেপি।' 

ঘটনা হল যে গানটি এদিন বাজানো হয়েছে বলে জানা গিয়েছে সেই গানটি হল ১৯৯৩ সালের মিঠুন অভিনীত বলিউডের ছবি 'ফুল অউর অঙ্গার' সিনেমার একটি গান। গানের মূল বিষয়টি ছিল রাগ-হতাশায় ডুবে গিয়ে ছবির নায়ক নেশাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছেন। কিন্তু সেটা ছিল সেলুলয়েডের পর্দায়। বাস্তব জীবনের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই।‌ মঙ্গলবার এই গান দুর্গাপুরে বিজেপির কর্মী সভায় বাজানোর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। চড়তে থাকে রাজনৈতিক পারদ। তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় রাজনৈতিক দলের অনুষ্ঠানে এই ধরনের গান বাজানোর প্রতিবাদ জানিয়ে বলেন, 'ভোট চাইবার আগে এখন বোতল চাইছে বিজেপি। দল তো আগেই হোঁচট খাচ্ছিল, এবার গান শুনে পুরোপুরি দুলে যাবে।' পাশাপাশি সাধারণ মানুষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনীতির মঞ্চে মদ্যপানের গান বাজানোর অর্থ হল মানুষের সমস্যাকে উপহাস করা।' জোরালো প্রতিবাদ করে বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, 'গান মানেই নেশা নয়। এটা শুধুই বিনোদনের জন্য বাজানো হয়েছে।' তৃণমূল কংগ্রেসের এক মহিলা সাংসদের দিকে আঙুল তুলে অভিজিৎ বলেন, 'তিনি দিল্লিতে কী করেছেন সেটা সবাই দেখেছেন। আর এখানে তৃণমূল রাজনীতির কিছু না পেলেও গানে রাজনীতি খুঁজে পাচ্ছে।' 

আরও পড়ুন:  ছেলের শুক্রাণু কম, সন্তানের জন্য পুত্রবধূকে লাগাতার ধর্ষণ শ্বশুরের, বিবাহিত দেওরের যৌন লালসারও শিকার!

এদিন নেতাজি ভবনে কর্মী সভার শেষে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয় বাংলাভাষী ও ভিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের নিয়ে। 'মহাগুরু'র দাবি, এরকম সারাদেশে কোথাও হচ্ছে না। আমার উটির হোটেলে দেড়শো পরিযায়ী শ্রমিক কাজ করেন। মুম্বাইয়ে পাঁচজন বাঙালি শিল্পী গান গাইছেন। এর পাশাপাশি তিনি বলেন, বিজেপি হল 'হিন্দু'দের রাজনৈতিক দল। সেইসঙ্গে তাঁর দাবি, দলে ছোটখাট কিছু সমস্যা ছিল। সেটা মিটিয়ে ফেলা হয়েছে। 

যদিও বাঙালিদের উপর ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে না বলে মিঠুন দাবি করলেও দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিভিন্ন ঘটনার কথা সামনে আসছে। কখনও তাঁদের তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি সন্দেহে মারধর আবার কখনও আটকে রাখা। একের পর এক অভিযোগ উঠে আসছে। সম্প্রতি হরিয়ানা থেকে ১০০-র বেশি পরিযায়ী শ্রমিক এরাজ্যে ফিরে এসেছেন। রাজ্য ছাড়াও দিল্লিতেও বিষয়টি নিয়ে সরব হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। 

উল্লেখ্য, কাজের খোঁজে যাওয়া ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর দিন দিন বেড়ে চলেছে অত্যাচার। বাংলাদেশি সন্দেহে কখনও তাঁদের তুলে নিয়ে গিয়ে আবার কখনও তাঁদের বাড়ি এসে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেইসঙ্গে চলছে মারধর। পরিচয়পত্র দেখিয়ে বা নাগরিকত্বের প্রমাণপত্র দেখানোর পরেও সন্দেহ যাচ্ছে না। অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিদিনই কোনও না কোনও শ্রমিক ফিরে আসছেন এরাজ্যে তাঁদের বাড়িতে। ইতিমধ্যেই রাজ্যের পুলিশ এবিষয়ে চালু করেছে একটি হেল্পলাইন। এর বিরুদ্ধে সরব হয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু তাও ভিন রাজ্যে এই অত্যাচার বন্ধ করা যাচ্ছে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া