শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১২ আগস্ট ২০২৫ ১৬ : ২৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসকের কাজ প্রাণ রক্ষা করা কিন্তু সেই চিকিৎসকই হয়ে উঠলেন ভক্ষক। চিকিৎসার নামে যৌন নির্যাতন করলেন একের পর এক রোগীকে। এমনই ঘটনা ঘটেছে আমেরিকায়। অভিযুক্ত চিকিৎসকের নাম রুদেল স্যান্ডার্স।
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যামিল্টনের ওই চিকিৎসক এক সময় ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিক্যাল সেন্টার-এর চিকিৎসক ছিলেন। পুলিশের অভিযোগ, চিকিৎসক রোগীদের ভুল বুঝিয়ে তাঁদের গোপনাঙ্গের ছবি তুলতেন। এই কাজের জন্য চেম্বারের পাশেই একটি শয়নকক্ষও তৈরি করেন চিকিৎসক। ৪৪ বছর বয়সি স্যান্ডার্স একদল পুরুষের সঙ্গে রোজ সকালে দৌড়াতে যেতেন। সেখানেই একাধিক ব্যক্তিকে তিনি হার্ট চেক আপ করানোর প্রস্তাব দেন। ২০২২ সালে কয়েকজন তাঁর ফাঁদে পা দেন। অভিযোগ পরীক্ষা করতে যাওয়ার পর চিকিৎসক তাঁদের বোঝাতেন তিনি একটি বিশেষ পরীক্ষা করছেন। সেই জন্য গোপনাঙ্গের আল্ট্রা সাউন্ড পরীক্ষা করা দরকার। এর পরই তাঁদের প্যান্ট খুলিয়ে অন্তর্বাস পরে দাঁড়াতে বলতেন। এর পর তাঁদের উপুড় করে শুইয়ে খুলে নিতেন অন্তর্বাস। কখনও কখনও পিঠ ঢেকে দিতেন তোয়ালেতে। এই অবস্থায় সেই সব ব্যক্তিদের গোপন ছবি তুলতেন তিনি।
আরও পড়ুন: একবার লাগালেই ঘণ্টার পর ঘণ্টা চলবে! থ্রি ডি প্রিন্টারে কৃত্রিম পুরুষাঙ্গ তৈরি করলেন বিজ্ঞানীরা
এখানেই শেষ নয়। অভিযুক্ত চিকিৎসকের কলেজের এক প্রফেসর কোর্টে জানিয়েছেন, রুদেল ছাত্রাবস্থায় হাসপাতালের বাইরে, নিজের বাড়িতে রোগী দেখতেন। তখনও চিকিৎসা করার অনুমোদন ছিল না তাঁর কাছে। আইনের তোয়াক্কা না করেই কুকর্ম চালান তিনি।
এর আগে নিম্ন আদালতে ছাড় পেলেও এবার সিনসিনাটি কাউন্টি কোর্টে সাজা পেলেন চিকিৎসক। গত সপ্তাহের ৫ তারিখ বিচারক প্যাট্রিক ডিংকেলাকার দোষী সাব্যস্ত করেছেন রুদেলকে। আইনজ্ঞদের মতে, এই ঘটনায় ১২ মাসের জেল হতে পারে চিকিৎসকের। তবে যেহেতু শারীরিক হিংসার ঘটনা ঘটেনি তাই জেলের বদলে সংশোধনাগারেও জায়গা হতে পারে তাঁর। তবে দোষী সাব্যস্ত করলেও এখনও পর্যন্ত সাজা ঘোষণা করেনি আদালত। রায়ে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, ছাত্রাবস্থায় অনুমোদন ছাড়া রোগী দেখা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। পাশাপাশি একাধিক রোগীও তাঁদের বয়ানে যৌনগন্ধি কার্যকলাপের ইঙ্গিত দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ