সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১২ আগস্ট ২০২৫ ১২ : ৪৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এসআইআর ইস্যুতে উত্তাল দেশ। বাংলা থেকে বেঙ্গালুরু, বিরোধী রাজনৈতিক দলগুলি সুর চড়িয়েছে তীব্রভাবে। সেই ইস্যুতেই আরও এক কদম এগিয়ে অভিষেকের বার্তা। একযোগে তোপ দাগলেন কেন্দ্রকে, নির্বাচন কমিশনকে। সঙ্গে মোদি সরকারের সামনে দিলেন একেবারে বড় চ্যালেঞ্জ। মনে করালেন, যদি ভোটার তালিকায় গরমিল থেকে থাকে, তাহলে কেন্দ্রের সরকার সেই গরমিল তালিকার ভিত্তিতেই গড়ে উঠেছে। যদি এসআইআর করতেই হয়, তাহলে ওই গরমিল তালিকার ভিত্তিতে জিতে আসা জনপ্রতিনিধিদের উচিত পদত্যাগ করে, নতুন ভোট করানো। দৃষ্টান্ত স্থাপন করা উচিত কেন্দ্রের।
মঙ্গলবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখমুখি হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক ব্যানার্জি। এসআইআর ইস্যুতে কেন্দ্রকে চ্যালেঞ্জ করেন তিনি। প্রশ্নও তোলেন একাধিক। প্রধান প্রশ্ন, কেন জোর করে এসআইআর করা হবে? তার থেকেও বড় বক্তব্য অভিষেকের- 'আমি যদি নির্বাচন কমিশনের কথা ঠিক ধরেও নিই, যে ভোটার তালিকায় বা ইলেক্টোরাল রোল-এ গরমিল রয়েছে, তাহলে প্রথম ধাপ কী হওয়া উচিত? এই ইলেক্টোরাল রোল বা ভোটার তালিকার ভিত্তিতে যাঁরা নির্বাচিত হয়েছেন, এক বছর আগে যে নির্বাচন হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সরকার তৈরি হয়েছে। এতে ভুল, গরমিল থাকলে, সমগ্র কেন্দ্র সরকারকে পদত্যাগ করা উচিত।'
মমতার প্রসঙ্গে তুলে অভিষেক এদিন বলেন, 'আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী মমতা ব্যানার্জি, ২৭ ফেব্রুয়ারি প্রথম ধরেছিলেন এক ব্যক্তির একই এপিক নম্বরে গুজরাটের ভোটার তালিকায়, উত্তরপ্রদেশের ভোটার তালিকায় এবং বাংলার ভোটার তলিকায় নাম রয়েছে।' কংগ্রেসের প্রসঙ্গও এদিন উঠে আসে অভিষেকের কথায়।
মঙ্গল সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, অভিষেক প্রশ্ন করেন, নির্বাচন কমিশনের উপর প্রশ্ন উঠলে, বিজেপি রক্ষা করবে কেন? অভিষেক বলেন, 'এই ভোটার তালিকায় গরমিল থাকলে, প্রথম পদক্ষেপ হওয়া উচিত, তৎকালীন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করা। তাঁর তত্বাবধানে যে ভোট একবছর আগে হয়েছিল, সেখানে ভোটার তালিকায় গরমিল, ভুয়ো ভোটার, বাংলাদেশি থাকলে তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করে, সেই ভোটার তালিকার ভিত্তিতে যাঁরা নির্বাচিত হয়েছে, সকলের পদত্যাগ করা উচিত। তাঁরা পদত্যাগ করলে, প্রধানমন্ত্রীরও পদত্যাগ করা উচিত।
If the voter list lacks transparency, the Union Government must step down!
— All India Trinamool Congress (@AITCofficial) August 12, 2025
Selective implementation of SIR only in non-BJP ruled states is proof enough of its political malice. @BJP4India came to power on the strength of this very list in the last election. To now question its… pic.twitter.com/7W03FkYFeD
অভিষেকের সাফ বক্তব্য, তালিকায় গরমিল থাকলে, পদত্যাগ করুন তাঁরা। তাহলে গোটা দেশ এসআইআর-কে স্বাগত জানাবে। তৃণমূল সাংসদ বলেন, 'বিজেপি শুরু করুক। আমরা সবাই পদত্যাগ করব। লোকসভা ভেঙে দিয়ে, গোটা দেশে এসআইআর হোক। কেউ নিষেধ করেনি।'
তাঁর কথায় সোমবারের প্রসঙ্গও উঠে আসে। সোমবার বিরোধীরা সংসদ থেকে নির্বাচন সদন অর্থাৎ নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু পথ আটকে দেয় দিল্লি পুলিশ। রাস্তায় বসে পড়েন অখিলেশ, ব্যারিকেডেও ওঠেন। ব্যারিকেডে উঠে স্লোগান দেন মহুয়া মৈত্ররাও। পুলিশ তাঁদের আটক করে, গ্রেপ্তার করে। অসুস্থ হয়ে পড়েন মিতালী-মহুয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার