বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

How to prevent Swollen feet or Foot edema with Home Remedies

স্বাস্থ্য | চেয়ারে বসে কাজ করলেই পা ফুলে যায়? আটকাতে মেনে চলুন ৫টি সহজ উপায়

আকাশ দেবনাথ | ১২ আগস্ট ২০২৫ ১২ : ০৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কর্পোরেট চাকরি, ফ্রিল্যান্সিং, কিংবা কম্পিউটারের কাজ, আজকাল বহু মানুষ দিনের বড় অংশটাই চেয়ারে বসে কাটান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডেস্কের সামনে কম্পিউটার স্ক্রিনে চোখ আটকে থাকাই যেন এখন সাধারণ চাকুরিজীবীদের দিনলিপি। দিনভর এভাবে কাজ করলে বসের প্রশংসা পাওয়া যায় বটে, তবে চিকিৎসকরা কিন্তু সতর্ক করছেন এই বিষয়ে। এই ধরনের জীবনযাত্রা শরীরে নীরবে তৈরি করছে নানা সমস্যা। আর এই ধরনের সমস্যাগুলির মধ্যে অন্যতম পা ও গোড়ালি ফুলে যাওয়া।

চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় এডিমা। দীর্ঘক্ষণ বসে থাকলে পায়ে রক্ত চলাচল কমে যায় এবং মাধ্যাকর্ষণ বলের কারণে দেহের নিচের দিকে বেশি পরিমাণে তরল জমে যায়। এর ফলেই পায়ের টিস্যু ফুলে ওঠে। যেহেতু স্বল্প মেয়াদে এর তেমন কোনও নেতিবাচক প্রভাব দেখা যায় না, তাই অনেকেই এটিকে সাধারণ ক্লান্তিজনিত সমস্যা ভেবে অবহেলা করেন। আর এই অবহেলাই হয়ে দাঁড়ায় সমস্যার কারণ। ঘন ঘন পা ফুলে ভ্যারিকোজ ভেইন, ডিপ ভেইন থ্রোম্বোসিস এমনকী হৃদ্‌রোগের মতো মারাত্মক সমস্যার প্রাথমিক উপসর্গ হতে পারে।

আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
পা ফুলে যাওয়া রোধে ৫টি কার্যকর উপায়

১. নিয়মিত হাঁটাচলা করুন
অফিসে ব্যস্ত থাকলেও প্রতি ৪৫-৬০ মিনিট পর চেয়ার ছেড়ে উঠুন। করিডোরে হাঁটুন বা এক মিনিটের জন্য দাঁড়িয়ে স্ট্রেচিং করুন। এতে পায়ে রক্ত জমে যাওয়ার সমস্যা হবে না।

২. পা উঁচুতে রাখার অভ্যাস গড়ুন
ডেস্কের নিচে ছোট ফুটরেস্ট বা বাড়িতে কাজের সময় পায়ের নিচে বালিশ রাখতে পারেন। এর ফলে ফ্লুইড বা দেহতরল জমা হওয়ার প্রবণতা ধীরে ধীরে কমে আসে।

৩. পর্যাপ্ত জল পান করুন
শরীর ডিহাইড্রেটেড হলে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, যা ফোলাভাব বাড়ায়। দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন, বিশেষ করে গরমকালে আরও বেশ জল খেতে হবে। শরীরে জলশূন্যতা বাড়লেই এডিমা বেড়ে যাবে।

৪. পায়ের হালকা ব্যায়াম করুন
চেয়ারে বসে বসেই গোড়ালি ঘোরানো, আঙুলের ওপর ভর দিয়ে পা ওঠানো নামানো, কিংবা কাফ মাসল স্ট্রেচের মতো ব্যায়াম করুন। এগুলি রক্ত সঞ্চালন বাড়াতে কার্যকর।

৫. লবণ কম খান
অতিরিক্ত লবণ শরীরে জল ধরে রাখে। কারণ লবণে প্রচুর সোডিয়াম থাকে। আর ফাস্ট ফুড, চিপস বা প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে লবণ দেওয়া হয়। তাই এই ধরনের খাবার কমিয়ে তাজা ফল এবং শাকসবজি খাওয়া ভাল।
আরও পড়ুন: একবার লাগালেই ঘণ্টার পর ঘণ্টা চলবে! থ্রি ডি প্রিন্টারে কৃত্রিম পুরুষাঙ্গ তৈরি করলেন বিজ্ঞানীরা
সতর্কতার সংকেত

যদি পায়ের ফোলা ভাবের সঙ্গে ব্যথা, ত্বকের লালচে হয়ে যাওয়া বা শ্বাসকষ্ট দেখা দেয়, তবে দেরি না করে চিকিৎসকের কাছে যান। কারণ এগুলো ডিপ ভেইন থ্রোম্বোসিস বা হার্টের অসুস্থতার লক্ষণ হতে পারে।

সবমিলিয়ে, দিনের পর দিন ডেস্কে বসে কাজ করা বর্তমান সময়ের বাস্তবতা। তথাপি ছোট ছোট পরিবর্তন আমাদের পা এবং সার্বিক স্বাস্থ্য, দুটোই রক্ষা করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া