সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পরপর তিনদিন ছুটি, ইলিশ, পমফ্রেট সাজিয়ে পর্যটকের অপেক্ষায় দিঘা, কীভাবে সহজেই পাবেন হোটেল?

কৌশিক রয় | ১১ আগস্ট ২০২৫ ১৯ : ৪৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৫ আগস্ট শুক্রবার স্বাধীনতা দিবসের সঙ্গে শনি ও রবি মিলিয়ে টানা তিন দিনের ছুটি ঘিরে পর্যটকের ঢল নামার সম্ভাবনা রয়েছে দিঘায়। প্রশাসন ও পর্যটন মহল আগেই ধারণা করছে, এবার ভিড় হবে আগের সব রেকর্ড ছাড়িয়ে। সমুদ্র স্নান, স্বাধীনতা দিবস উদযাপন এবং নবনির্মিত জগন্নাথ ধাম-এর আকর্ষণ, সব মিলিয়ে তিন দিন ধরে এই শৈকত শহরে চলবে উৎসবের আমেজ।

এই মুহূর্তে দিঘায় অবস্থাটা ঠিক কীরকম? দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে জগন্নাথধাম সর্ব সাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকেই পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাঁর দাবি, 'এবারের দীর্ঘ ছুটিতে তিল ধারণের জায়গা থাকবে না দিঘায়।'  ইতিমধ্যেই বহু হোটেলের বুকিং সম্পূর্ণ হয়ে গেছে, বাকি কয়েকটিও দ্রুত পূর্ণ হওয়ার পথে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পদ্ধতিতে বুকিং চলছে। ফলে যারা যেতে ইচ্ছুক অথচ এখনও পর্যন্ত বুকিং করে উঠতে পারেননি তাঁরা যেন দ্রুত উদ্যোগ নেয়।

আরও পড়ুন: অভিযানের নামে তোলা আদায়, নয়ডায় বেআইনি ‘থানা’র পর্দাফাঁস, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী

প্রশাসনের একটি সূত্র জানায়, ভিড়ের কথা আন্দাজ করতে পেরে তাদের পক্ষ থেকে সৈকত, হোটেল এলাকা ও বাজারে অতিরিক্ত নজরদারি চালানো হবে। সেইসঙ্গে খেয়াল রাখা হবে হোটেল ভাড়ার দিকেও। হোটেল ভাড়ায় অতিরিক্ত চার্জ রোধে কড়া ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনের ওই সূত্রটি জানায়। এগিয়ে এসেছে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনও। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের নিজস্ব নজরদারি চালাবে এবং ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা থাকবে পর্যটকদের অভিযোগ জানানোর জন্য। যদি দেখা যায় নির্ধারিত ভাড়ার পরিবর্তে কেউ বেশি ভাড়া দাবি করছে বা নিচ্ছে তবে অ্যাসোসিয়েশন নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে।

রাজ্যে এখন ভরা বর্ষায় মরসুম। স্বাভাবিকভাবেই ইলিশের চাহিদাও যথেষ্ট। সমুদ্রের কাছে হওয়ার জন্য প্রতিদিন দিঘায় মৎস্য শিকারও একটি বড় জীবিকা। বিশেষ করে এই মরসুমে ইলিশের চাহিদা প্রায় সর্বত্রই। যার জন্য পর্যটকদের কাছেও যেমন এই মাছের একটা বিশেষ আকর্ষণ আছে পাশাপাশি দিঘা মোহনার অন্যান্য সামুদ্রিক মাছও পর্যটকরা এসে খোঁজ করেন। যে কারণে প্রায় সব হোটেল ও রেস্তোরাঁয় পরিবেশন করা হবে ইলিশ ভাজা, পাতুরি, পমফ্রেট মসলা ফ্রাই, ভেটকি মালাইকারি, বড় চিংড়ির ভুনা-সহ নানা বাহারি পদ। অনেক রেস্তোরাঁয় থাকছে বিশেষ 'সি ফুড' ফেস্টিভ্যাল।

ভোজনবিলাসীরা যার খোঁজ করেন। ফলে এই আয়োজন একটা বাড়তি রসদ যোগ করবে পর্যটকদের ছুটির আনন্দে। এছাড়া মেরিন ড্রাইভ, উদয়পুর সৈকত, সায়েন্স সিটি ও শংকরপুরেও পর্যটকের ভিড় জমার সম্ভাবনা রয়েছে। প্রশাসন আগেই জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ, সিভিক ভল্যান্টিয়ার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সব সময়ের জন্য মোতায়েন থাকবে। ইউনিফর্ম ছাড়াও ভিড়ের কথা ভেবে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে পর্যটন কেন্দ্রগুলিতে।

আরও পড়ুন: উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনও, দেখে মনে হবে কোথায় চলে এলাম, দেশের সবচেয়ে ‘নোংরা’ স্টেশনে আপনাকে স্বাগত


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া