শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | খুঁজে পাওয়া গেল জিলিপির 'বড়দা'কে, বিশালদেহী তার ওজন প্রায় ৫ কেজি

পল্লবী ঘোষ | ১১ আগস্ট ২০২৫ ১৭ : ৪৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পাকে পাকে জমা থাকে রস। হালকা কুড়মুড়ে আওয়াজের সঙ্গে দাঁতের নিচ দিয়ে সেই রস ছড়িয়ে পড়ে গোটা মুখে। আবার প্যাঁচানো মনের লোকদেরকে এই মিষ্টির সঙ্গে তুলনা করা হয়। এবার যদি এই মিষ্টির নাম জিজ্ঞাসা করা হয় তবে একবারেই উত্তর পাওয়া যাবে, জিলিপি। বাঙালির দীর্ঘদিনের সঙ্গী। সকালের জলখাবারেই হোক বা সন্ধ্যায় হালকা কিছু মুখে দেওয়াই হোক। খাবারের তালিকায় যদি জিলিপি থাকে তবে সেটা একটু অন্যরকম লাগে বৈকি। আর শুধু এই রাজ্যে কেন, গোটা দেশের লোকজন এই মিষ্টিটির সঙ্গে পরিচিত। 

তবে এই জিলিপিরও এক 'বড়দা' আছে। তার বাড়ি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। এই জেলার কেঞ্জাকুড়া গ্রাম ভাদু ও বিশ্বকর্মা পুজোর সময় এক অনন্য মিষ্টির কারণে আলোচনার কেন্দ্রে থাকে। ‘জাম্বো জিলিপি’ নামেই পরিচিত এই বিশেষ জিলিপি শুধু আকারেই নয়, ইতিহাস ও ঐতিহ্যেও অসাধারণ। 

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যের কী দশা! ফের গায়ে আগুন দিয়ে চরম পদক্ষেপ কিশোরীর, ৩০ দিনে চতুর্থবার একই ঘটনা

শোনা যায়, পঞ্চকোট রাজবংশের রাজকন্যা ভদ্রাবতীর অকালমৃত্যুর পর তাঁর স্মরণে ভাদু পুজোর সূচনা হয়। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত কেঞ্জাকুড়া সেই প্রাচীন লোকপরম্পরার অন্যতম কেন্দ্র। এখানে ভাদু ও বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে এই বিশেষ মিষ্টি—জাম্বো জিলিপি।

এই জিলিপির আকৃতি সাধারণ জিলিপির তুলনায় অনেক বড়। ওজন শুরু হয় ৫০০ গ্রাম থেকে, যা পৌঁছতে পারে ৩-৪ কেজি পর্যন্ত। কেউ কেউ তো ৫ কেজি ওজনের জিলিপিও তৈরি করেন। প্রতি কেজি জিলিপির দাম ১৫০ টাকা। জিলিপিগুলি আকারে যেমন বড়, তেমনই স্বাদেও অপূর্ব। এর একটা বড় গুণ হল এটি বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খাওয়া যায়। কারিগর ফটিক রায় জানিয়েছেন, 'এই জিলিপি অন্তত ১০ দিন ভালো থাকে।' 

আরও পড়ুন: তারকেশ্বরে শ্রাবণী মেলায় পরপর দুর্ঘটনা, প্রাণ গেল একাধিক পুণ্যার্থীর, আত্মীয়দের কান্নায় থমথমে পরিবেশ

স্থানীয় ব্যবসায়ী মুক্তা দত্ত বলেন, 'এই জিলিপির ইতিহাস বহু পুরনো। অন্তত ৭০-৮০ বছর ধরে এই রেওয়াজ চলছে। শুধু বাঁকুড়ার মানুষ নয়, আশেপাশের জেলা থেকেও বহু মানুষ এই জাম্বো জিলিপি কিনতে আসেন। আত্মীয়-স্বজনদের বাড়িতে পাঠানো হয় এই বিশেষ মিষ্টি।'

কেঞ্জাকুড়ার জিলিপি যেন শুধু একটি মিষ্টি নয়, বরং এটি রাঢ় বাংলার একটি সাংস্কৃতিক ও এক ধরনের বিশেষ খাদ্যের পরিচয়। প্রতিবছর ভাদ্র মাসের ২৭ তারিখ থেকে আশ্বিন মাসের ৫ তারিখ পর্যন্ত তৈরি হয় এই জিলিপি। এটি শুধুই পুজোর একটি উপকরণ নয়, বরং বাঁকুড়ার গর্ব, ঐতিহ্য ও জনপ্রিয়তার প্রতীক। 

তবে বাংলাদেশেও তৈরি হয় বড় আকারের জিলিপি। ঢাকায় তৈরি হওয়া এই 'শাহী জিলিপি' বিশাল আকারের হয়। যা খেতেও খুবই সুস্বাদু। পুরনো ঢাকার যে ঐতিহ্য রয়েছে তাকে বহন করে এই শাহী জিলিপি। আবার ময়মনসিংহে চালের গুঁড়োর সঙ্গে তেঁতুলের টক মিশিয়ে এক ধরনের জিলিপি তৈরি করা হয়। সাধারণ জিলিপির তুলনায় এই জিলিপি কিছুটা সরুও হয়। এই জিলিপিকে বলা হয় 'টক জিলিপি'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া