সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রয়াত হলেন বাম জমানার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা, বয়স হয়েছিল ৯১ বছর

কৌশিক রয় | ১১ আগস্ট ২০২৫ ১৭ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা। সোমবার চুঁচুড়ায় তার নিজস্ব বাসভবন ‘কুঁড়েঘর’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অকৃতদার কৃপাসিন্ধু সাহার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। ১৯৬৭ সাল এবং ১৯৬৯ সালে তিনি ধনিয়াখালি বিধানসভা থেকে জেতেন। এরপর কৃপাসিন্ধু টানা আটবার ধনিয়াখালি বিধানসভা থেকে বিধায়ক নির্বচিত হয়েছিলেন। ২০০১ সালে শেষবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।

২০০২ থেকে ২০০৬ সাল অবধি বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরসভার চেয়ারম্যান অমিত রায়, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ, ফরোয়ার্ড ব্লকের জেলা চেয়ারম্যান সুনীল সাহা। কৃপাসিন্ধু সাহা হুগলি জেলা ফরোয়ার্ড ব্লকের ডেপুটি চেয়ারম্যানও ছিলেন। নেতাজির আদর্শে বড় হয়েছেন, সেই আদর্শ মেনেই রাজনীতি করতেন তিনি। দলমত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল।

আরও পড়ুন: তারকেশ্বরে শ্রাবণী মেলায় পরপর দুর্ঘটনা, প্রাণ গেল একাধিক পুণ্যার্থীর, আত্মীয়দের কান্নায় থমথমে পরিবেশ

উল্লেখ্য, এক বছর আগে ৮ আগস্ট মৃত্যু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ। তিনি ছিলেন প্রখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র। কলকাতায় জন্ম হলেও বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বপুরুষদের আদি বাড়ি ছিল বাংলাদেশে। স্কুল জীবনে তিনি ছিলেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের ছাত্র। পরবর্তী সময়ে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে বিএ পাস করেন তিনি। যোগ দেন শিক্ষক হিসেবে একটি সরকারি স্কুলে। ১৯৬৬ সালে সিপিএম দলে প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন বুদ্ধদেব ভট্টাচার্য। নিয়মিতভাবে অংশগ্রহণ করেন খাদ্য আন্দোলন–সহ দলের নানা কর্মসূচিতে। ছিলেন দলের যুব শাখা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্পাদক। 

 প্রথমবার বিধানসভায় জিতেই বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী হয়েছিলেন। তথ্য ও জনসংযোগ দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি ১৯৭৭ থেকে ১৯৮২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৮৪–তে আমন্ত্রিত হিসেবে হলেও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তি হয় ১৯৮৫ সালে। ২০০২ সালে তিনি পলিটব্যুরোর সদস্য নির্বাচিত হন। বামফ্রন্ট মন্ত্রিসভায় দ্বিতীয়বারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য আসেন ১৯৮৭ সালে। তথ্য ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী হিসেবে। সাময়িকভাবে সামাল দিয়েছেন নগরোন্নয়ন ও পর্যটন বিভাগও। এরপর ১৯৯৩ সালে মতবিরোধের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও কয়েকমাস পরে ফের বুদ্ধদেব ভট্টচার্যকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয়। ১৯৯৬ সালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া