রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

Pallabi Ghosh | ০৯ জানুয়ারী ২০২৪ ১৭ : ১৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিনের বেলায় জেসিবি মেশিন লাগিয়ে পঞ্চায়েত অফিসের পেছন থেকে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা কৃষি এবং বাস্তু জমির মাটি। তারপর সেই মাটি পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কার বিভিন্ন ইটভাটা এবং টালিভাটাগুলোতে।
বেআইনিভাবে এই মাটি কাটার সাথে এবার নাম জড়িয়ে পড়ল মুর্শিদাবাদের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের। মঙ্গলবার ওই পঞ্চায়েতের একটি জমি থেকে "বেআইনিভাবে" মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ফারাক্কা থানার পুলিশ জয়রামপুর রেল গেটের কাছ থেকে তিনটি মাটি ভর্তি ট্রাক্টর আটক করে। আটক করা হয়েছে তিন ট্রাক্টর চালকেও।
স্থানীয় সূত্রে সাথে জানা গেছে- গত বেশ কয়েকদিন ধরে নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য ডালিম শেখ এবং তাঁর দলবল পঞ্চায়েত অফিসের পেছনে রেল লাইনের ধার থেকে জেসিবি মেশিন ব্যবহার করে জমি থেকে মাটি কেটে নিচ্ছে। এরপর সেই মাটি ট্রাক্টারে ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে ব্লকের বিভিন্ন ইটভাটাগুলোতে।
নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান রেজাউল হোসেন বলেন, "প্রকাশ্য দিনেরবেলাতে আমাদের দলের সদস্য ডালিম শেখ এবং তাঁর দলবল জেসিবি মেশিন ব্যবহার করে রেললাইনের ধার থেকে বিঘের পর বিঘা জমির মাটি কেটে নিচ্ছেন। ডালিমের দলবলের ভয়ে ইতিমধ্যে বহু লোক তাঁকেই নিজেদের জমি বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছেন। এরপর সেই জমি থেকে ডালিম অবাধে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে।"
পঞ্চায়েত প্রধান বলেন, "ডালিম শেখ নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের রামরামপুর এলাকার বাসিন্দা। কিন্তু তিনি প্রায় দেড় কিলোমিটার দূরে এসে তাঁর দলবল নিয়ে মাটি কাটছেন। বেআইনিভাবে মাটি কাটার ফলে বিস্তীর্ণ অঞ্চলে ধস মানার সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা সব জেনেও কিছু করতে পারছি না।"
প্রসঙ্গত, এ বছর নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে বিগত পাঁচ বছর ডালিম শেখ ফারাক্কা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ছিলেন। এর পাশাপাশি এই মুহূর্তে তিনি ফারাক্কা ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেও রয়েছেন। দলের এক শীর্ষ নেতার নাম বেআইনিভাবে মাটি কাটার সাথে জড়িয়ে যাওয়াতে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছে তৃণমূল কংগ্রেস।
অভিযুক্ত তৃণমূল নেতা ডালিম শেখের সাথে যোগাযোগ নিয়ে তিনি বলেন, "এই বিষয়ে যা বলার আমি দলীয় নেতৃত্বকেই বলব।"
ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "গোটা ঘটনার খবর আমি শুনেছি। ওই এলাকাতে ঠিক কী হয়েছে আমি খোঁজ নিয়ে দেখছি।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া