বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১১ আগস্ট ২০২৫ ১২ : ২৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মানসিক অবসাদ কিংবা বিষণ্নতার মতো বিষয়গুলিকে একসময় ‘বড়লোকের অসুখ’ বলে অভিহিত করতেন অনেকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়ে সচেতনতা বেড়েছে অনেকটাই। তাই এখন অনেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে গভীরভাবে চিন্তা করেন। এতো দিন মনে করা হত, মূলত মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক উপাদানের ভারসাম্য বিগড়ে গেলেই মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়। সেই ধারণা থেকেই মনোবিদ্যার চিকিৎসকেরাও ওষুধ পত্র দিতেন। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় এমন একটি তথ্য উঠে এসেছে যেটি বদলে দিতে পারে এই সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ।
আরও পড়ুন: ‘ভুল রাস্তায়’ সঙ্গম! বিয়ের চার বছরেও সন্তান না আসার পর সঠিক পদ্ধতি জানতে পারলেন দম্পতি
গবেষণা অনুযায়ী, ‘রাসায়নিক পদার্থের ভারসাম্যহীনতা’র সঙ্গে আদৌ মানসিক অবসাদের সরাসরি যোগসূত্র আছে কি না তার পক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। এমনই বিস্ময়কর দাবি উঠে এসেছে লন্ডন ইউনিভার্সিটি কলেজের নেতৃত্বে পরিচালিত এক যুগান্তকারী সমীক্ষায়। ‘মলিকিউলার সাইকিয়াট্রি’ পত্রিকায় প্রকাশিত এই ‘আমব্রেলা রিভিউ’তে গত কয়েক দশকের নানা গবেষণা খতিয়ে দেখা হয়েছে। তাতে উঠে এসেছে, এতদিন মস্তিষ্কে সেরোটোনিনের হরমোনের ঘাটতি বা এর কার্যকারিতা হ্রাসকেই বিষণ্নতার মূল কারণ বলে মনে করা হত। কিন্তু এই প্রচলিত তত্ত্বের পক্ষে দৃঢ় বৈজ্ঞানিক কোনও প্রমাণ নেই। অথচ এই ধারণাকে ভরসা করেই তৈরি হয় বহুল ব্যবহৃত অ্যান্টিডিপ্রেস্যান্ট ওষুধ। এই ওষুধগুলি সেরোটোনিনের অভাব পূরণ করে। বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত প্রমাণ না থাকলেও এই তত্ত্বের উপর ভিত্তি করেই বিশ্ব জুড়ে বেড়েছে অ্যান্টিডিপ্রেস্যান্ট ব্যবহারের প্রবণতা।
আরও পড়ুন: ছেলের শুক্রাণুতে সন্তানধারণ করলেন ৭০-এর অভিনেত্রী! সন্তান না নাতি? তুমুল বিতর্ক
গবেষণায় আরও একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। দেখা গিয়েছে, মানসিক অবসাদ সম্পর্কে সচেতন প্রায় ৯০ শতাংশ মানুষ বিশ্বাস করেন, বিষণ্নতার নেপথ্যে রয়েছে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা। বিশেষজ্ঞদের মতে, এই ভুল ধারণা রোগমুক্তির আশা কমিয়ে দেয়। অন্য দিকে থেরাপি বা জীবনধারায় পরিবর্তনের মতো ওষুধবিহীন চিকিৎসার পথ থেকেও মানুষকে দূরে সরিয়ে দেয়।
এর ফলাফল হতে পারে মারাত্মক। গবেষণায় ইঙ্গিত মিলেছে দীর্ঘদিন অ্যান্টিডিপ্রেস্যান্ট ব্যবহার উল্টে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা কমিয়ে দিতে পারে। ফলে গবেষকদের সতর্ক বার্তা, মানসিক স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও নতুন দৃষ্টিভঙ্গি আনা জরুরি। তাঁদের পরামর্শ, বিষণ্নতা মোকাবিলায় ওষুধের পাশাপাশি জীবনযাত্রার চাপ, মানসিক আঘাত ও সামাজিক সমস্যার মতো দিকগুলিও খতিয়ে দেখা দরকার। প্রথমেই ওষুধের দিকে ঝোঁকার বদলে থেরাপি, চিকিৎসকের সঠিক পরামর্শ এবং জীবনধারার ইতিবাচক বদল আনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব কি না সেদিকটিও তলিয়ে ভাবা দরকার।
তথ্যসূত্র: মনক্রিফ, জে., কুপার, আর. ই., স্টকম্যান, টি., আমেনডোলা, এস., হেঙ্গার্টনার, এম. পি., ও হোরোভিৎজ, এম. এ. (২০২২)। মলিকিউলার সাইকিয়াট্রি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ