সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলায় ফের বৃষ্টির ভেল্কি? কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জানুন আপডেট

রজিত দাস | ১১ আগস্ট ২০২৫ ০৮ : ৫১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহের শেষ দিক থেকে বৃষ্টি কিছুটা ধরেছে। বেড়েছে ভ্যাপসা গরম। অস্বস্তিতে জেরবার অবস্থা। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে বঙ্গের আবহাওয়া কেমন থাকবে, ফের বৃষ্টি হবে, নাকি ভ্যাপসা গরম? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে উত্তরবঙ্গের কাছেই অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে হু হু করে। এর জেরেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু, দক্ষিণের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় (সোম ও মঙ্গলবার) তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এর মধ্যেই আবার আগামী বুধবার উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: 
দিল্লির ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এই অক্ষরেখা ভাতিণ্ডা, রোহতক, দিল্লি, বরেলি, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে ক্রমশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে আজ থেকে শুরু হওয়া নয়া সপ্তাহে বাংলায়  বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। ভিজবে দক্ষিণের জেলাগুলি। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

দক্ষিণবঙ্গের কোন জেলার কেমন আবহাওয়া?
সোমবার (১১ অগাস্ট. ২০২৫) দক্ষিণবঙ্গের সব জেলার  কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাই কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। 

মঙ্গলবার নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

 বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়  বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। 

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। 

আবহাওয়া দফতরের তজানিয়েছে, স্থানীয়ভাবে সৃষ্ট বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হওয়ার হবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: 
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, আজ আগামী ২-৩ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের সাত জেলায় (দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বয়ে যাবে প্রবল বেগে দমকা হাওয়া। 

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:
তিলোত্তমা মহানগরীতে সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই মহানগরীতে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াচ্ছে। আপাতত কলকাতা শহরেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন-  বিপদসীমার ওপর দিয়ে বইছে জল, বন্যা আতঙ্কে ভুগছে মুর্শিদাবাদ, সতর্কতা জারি করল কর্তৃপক্ষ


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া