সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দুপুরেই আঁধার! আর ২ ঘণ্টায় তিন জেলায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় দিনভর প্রবল বর্ষণের চরম ভোগান্তি?

পল্লবী ঘোষ | ১০ আগস্ট ২০২৫ ১৪ : ০৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দুপুরেই নামবে আঁধার! আগামী কয়েক ঘণ্টায় জেলায় জেলায় দুর্যোগের ঘনঘটা। আর কিছুক্ষণেই একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ছুটির দিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি রয়েছে আবহাওয়ার বড়সড় সতর্কতা। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার দুপুর দেড়টার পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন দুপুর দেড়টার পর আগামী দু'-তিন ঘণ্টায় বীরভূম, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তিন জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার, ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন। হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণে। দিল্লির ওপর দিয়ে বর্তমান মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বরেলি, লখনউ, পাটনা, বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

 

আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কখনও কখনও রোদের দেখা মিললেও, যেকোনও মুহূর্তে বদলাতে পারে আবহাওয়া। রবিবারেও কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

আরও পড়ুন: ফুলের গন্ধ শুঁকেই হার্ট অ্যাটাক! 'মৃত্যু'র পর মায়ের সঙ্গে দেখাও হয়েছিল, 'জেগে উঠে' অভিজ্ঞতা ভাগ করলেন তরুণী

 

আগামিকাল, সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। ওইদিন উত্তর দিনাজপুর ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। সেদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। 

 

আগামী মঙ্গলবার শুধুমাত্র আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বুধবার আবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। 

 

আগামী বুধবার থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির দাপট শুরু হবে। ওইদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। ওইদিন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। 

 

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া