সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'বর্ধমানে মরেও শান্তি নেই', বলছেন এই জেলার মানুষ! কোন সমস্যায় জেরবার?

পল্লবী ঘোষ | ০৯ আগস্ট ২০২৫ ২১ : ১২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বৃহত্তর বর্ধমানে হিন্দু শবদেহ দাহ করার জন্য রয়েছে মাত্র একটি শ্মশান। ভিড়ের কথা ভেবে এখানে যেমন আছে একটি ইলেকট্রিক চুল্লি তেমনি আছে একটি গ্যাসের চুল্লি। এছাড়াও রয়েছে কাঠে দাহ করার জন্য তিনটি আলাদা আলাদা জায়গা‌। এগুলি অবশ্য অনেক পুরনো। বিদ্যুৎ চালিত চুল্লি চালু হওয়ার আগে চালু ছিল। কদাচিৎ এই কাঠের জায়গা ব্যবহার করেন লোকজন। কিন্তু বুধবার থেকে যেন গোটা ব্যাপারটাই পাল্টে গিয়েছে। 

 

বলতে গেলে এই শ্মশান বহু পুরনো দিনের সাক্ষ্য দেয়। রাজ আমলে নির্মিত হয়েছিল এই শ্মশানটি। সাধারণের অসুবিধার কথা ভেবে বর্ধমানের রাজ পরিবারের তরফে এই শ্মশানটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন কাঠেই দাহ কাজ সারা হলেও বাম আমলের শেষ দিকে গ্যাস চুল্লিটি নির্মাণ করা হয়। অন্যদিকে ইলেকট্রিক চুল্লিটি নির্মাণ করা হয় যখন রবিরঞ্জন চট্টোপাধ্যায় বিডিএ'র চেয়ারম্যান ছিলেন। এই শ্মশানের উপর বর্ধমান জেলা ছাড়াও প্রয়োজনে পাশের জেলার লোককেও কখনও কখনও নির্ভর করতে হয়। কিন্তু গত কয়েকদিন আগেই শ্মশানে ঘটে যায় বিভ্রাট। 

 

আরও পড়ুন: কাছে ছাতা আছে তো? আর ২ ঘণ্টা, ১০ জেলা ভাসাবে প্রবল বৃষ্টি, দুর্যোগের বড়সড় সতর্কতা জারি

 

বড় একধরনের গোলোযোগের কারণে ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে যায়। ফলে উপায় না পেয়ে কাঠের চুল্লিতেই দাহ করতে হচ্ছে দেহ। কিন্তু এই বর্ষার সময় কাঠ ভিজে যাওয়ার জন্য শবদেহ দাহ করতে লাগছে দীর্ঘ সময়। অন্যসময় যেখানে কাঠে সময় লাগে তিন বা চার ঘন্টা সেখানে বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে ছয় থেকে সাত ঘণ্টাও লেগে যাচ্ছে। এর ফলে রীতিমতো লম্বা লাইন পড়ে যাচ্ছে দাহ কাজের জন্য। গোদের উপর বিষফোঁড়ার মতো অনেক সময় বাইরে থেকে বেশি দাম দিয়ে কাঠ কিনেও আনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে‌। 

 

আরও পড়ুন: কোথাও কাটা মুণ্ডু, কোথাও ব্যাগের মধ্যে হাত-পা, ১০টি জায়গা থেকে উদ্ধার মহিলার দেহের টুকরো, হাড়হিম কাণ্ড এই রাজ্যে

এই শ্মশানটি ছাড়াও সদরঘাটের কাছে একটি স্থানীয়ভাবে শবদাহ করার জায়গা আছে। কিন্তু সেখানে নেই কোনো পরিকাঠামো। অন্যদিকে যাদের আর্থিকভাবে সক্ষমতা আছে তাঁরা দেহ নিয়ে কালনা, কাটোয়া, ধাত্রীগ্রাম বা ত্রিবেণী নিয়ে যাচ্ছেন। কিন্তু সকলের সেই সঙ্গতি নেই। স্থানীয়রা জানান, একসময় মরদেহ পোড়াতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনা পয়সায় কাঠ দিত পুরসভা। কাউন্সিলররা চিঠি লিখে দিলেই এই সুযোগ পাওয়া যেত। এখন সেই সুযোগ পেতে যথেষ্টই কাঠখড় পোড়াতে হয় বলে জানাচ্ছেন স্থানীয়রা। 

 

আরও পড়ুন: পরপর গণধর্ষণ বিজেপি শাসিত রাজ্যে, এবার নাবালিকাকে ধর্ষণের চেষ্টা প্রেমিক ও তার বন্ধুদের, বর্ণনা শুনে শিউরে উঠল পুলিশ

 

শ্মশানের এই বিভ্রাটের জন্য বর্ধমান পুরসভার দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। আইএনটিউসি'র জেলা সভাপতি গৌরব সমাদ্দার বলেন, এই শহরে এখন শান্তিতে মরাও যাবে না। এবিষয়ে পুর চেয়ারম্যান পরেশ সরকার বলেন, 'আমি বর্ধমানের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাঁর কথায়, এটা যান্ত্রিক সমস্যা। এরজন্য প্রযুক্তির লোকেদের কাজে লাগানো হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া