সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভিন রাজ্যে ফের মৃত্যু চার বাংলাভাষীর, দিল্লিতে মৃত একই পরিবারের চার সদস্য

পল্লবী ঘোষ | ০৯ আগস্ট ২০২৫ ২০ : ৩৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পরিবারের আর্থিক হাল ফেরানোর জন্য দিল্লিতে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের নওদা থানা এলাকার একই পরিবারের চার সদস্যের। 

নওদা থানা সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম রবিউল মণ্ডল (২২), রেক্সোনা খাতুন (৭), রুবিনা বিবি (২০) এবং হাসিনা খাতুন (৭)। তাঁদের সকলের বাড়ি নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী-জোড়তলা গ্রামে। 

 

গত তিন মাস আগে রবিউল পরিবারের আরও কয়েকজন সদস্য, স্ত্রী এবং সন্তানদের নিয়ে দিল্লিতে পরিযায়ী শ্রমিক এবং ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন। সূত্রের খবর, রবিউল মণ্ডল এবং তাঁর এক ভাই মাস তিনেক আগে ভাল উপার্জনের আশায় নিজেদের স্ত্রী এবং সন্তানদের নিয়ে দক্ষিণ -পূর্ব দিল্লির জাইতপুর নামে একটি এলাকায় গিয়ে স্থানীয় বস্তিতে থাকতে শুরু করেন। 

 

শনিবার সকালে ওই পরিবারের কয়েকজন সদস্য যখন নিজেদের প্লাস্টিকের ছাউনির নিচে ঘুমিয়ে ছিলেন সেই সময় বস্তির পাশের একটি বড় দেওয়াল হুড়মুড়িয়ে তাঁদের সকলের উপর ভেঙে পড়ে। ঘুমের মধ্যেই ইট এবং কংক্রিট চাপা পড়ে মৃত্যু হয় আট জনের। তাঁদের মধ্যে চারজন মুর্শিদাবাদে নওদার বাসিন্দা। মুর্শিদাবাদের ওই পরিবারটির অপর এক সদস্য এই ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে দিল্লির সফদারজঙ্গ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

 

আরও পড়ুন: স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েও শান্তি হল না, তারপর স্বামী যা করলেন, তাতে শিউড়ে উঠলেন সকলে

 

মৃতের পরিবারের এক সদস্য মনিরুল ইসলাম জানান, 'সম্প্রতি রবিউল গ্রামে নিজের একটি বাড়ি তৈরির কাজে হাত দিয়েছিলেন। কিন্তু টাকার অভাবে বাড়ির ছাদ ঢালাই করতে পারছিলেন না। এই কারণে পরিবারের আরও কয়েকজন সদস্য, স্ত্রী এবং সন্তানদের নিয়ে তিনি দিল্লিতে চলে গিয়েছিলেন ভাল রোজগারের আশায়।'

 

ওই ব্যক্তি বলেন, 'এক কন্ট্রাক্টর-এর অধীনে তাঁরা দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। শনিবার দুপুর একটা নাগাদ আমরা খবর পাই দিল্লিতে দেওয়াল চাপা পড়ে আট জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে আমাদের পরিবারের চারজন সদস্য রয়েছেন।' 

 

দিল মহম্মদ মণ্ডল নামে মৃতের অপর এক আত্মীয় জানান, 'দিল্লির যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে গত কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির লোকেরা সেখানে একটি বস্তিতে একটি বড় পাঁচিলের সঙ্গে ত্রিপল খাটিয়ে কোনওরকমে গত কয়েক মাস ধরে থাকতেন।' তিনি আরও জানান, 'আজ সকালে আমাদের বাড়ির এক মহিলা সদস্যা সেখানে ঝুপড়ির বাইরে বসে রান্না করছিলেন। সেই সময় হুড়মুড়িয়ে ওই পাঁচিলটি সকলের উপর ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। আমরা শুনেছি প্রচন্ড বৃষ্টির কারণে পাঁচিলটি দুর্বল হয়ে পড়েছিল এবং সেই কারণে ভেঙে পড়েছে।' 

 

নওদার অত্যন্ত দরিদ্র এই পরিবারের সদস্যরা এখনও জানেন না তাঁদের বাড়ির লোকেদের মৃতদেহ কীভাবে গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। তাঁরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন দেহগুলো যেন দিল্লি থেকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। 

দক্ষিণ-পূর্ব দিল্লির সিনিয়র পুলিশ অফিসার ঐশ্বর্য শর্মা জানান, "এখানে একটি পুরনো মন্দির রয়েছে, যার পাশে বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ঝুপড়িতে কিছু স্ক্র্যাপ ব্যবসায়ী পরিবার বাস করছিলেন। গতরাতের প্রবল বৃষ্টিতে দেওয়ালটি ভেঙে পড়ে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আমরা ঝুপড়িগুলি সম্পূর্ণভাবে খালি করে দিয়েছি।" ঘটনার দিনই, অর্থাৎ রাখি বন্ধনের সকালে, দিল্লি জুড়ে নেমে আসে প্রবল বর্ষণ। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে দিল্লির বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে, একাধিক আন্ডারপাস প্লাবিত হয় এবং যানজট ব্যাপক আকার নেয়। আবহাওয়া দফতর (আইএমডি) ওইদিনের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া