রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: সোলার হাই মাস্ট আলো বসানো নিয়ে বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ

Riya Patra | ০৯ জানুয়ারী ২০২৪ ১৫ : ১০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন প্রান্তে সম্প্রতি সোলার হাই মাস্ট আলো বসানোর কাজ শুরু হয়েছে। কিন্তু হাই মাস্ট আলোর দাম এবং যে প্রক্রিয়ার মাধ্যমে "ওয়ার্ক অর্ডার" দেওয়া হয়েছে তা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে শাসক দলের কিছু জেলা পরিষদ সদস্যের মধ্যে। ৭৮ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদে ৭৩টি আসন দখল করে ২০২৩ সালে ক্ষমতায় বসার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জেলার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম গ্রামাঞ্চলে সোলার হাই মাস্ট আলো বসানো। জেলা পরিষদের এক তৃণমূল সদস্য বলেন, "এখনও গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলিতে সন্ধের পর বিদ্যুৎ চলে যাওয়া এবং এলাকা অন্ধকার থাকা একটি বড় সমস্যা। সেই সমস্যা দূর করার জন্যই জেলা পরিষদের তরফ থেকে জেলার গুরুত্বপূর্ণ প্রায় দেড়শটি মোড়ে সোলার হাই মাস্ট আলো বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার গ্রামবাসী উপকৃত হবেন। "  তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের অপর এক সদস্য আবার বলছেন, বর্তমান বোর্ডের বেশিরভাগ সিদ্ধান্তই কয়েকজন পদাধিকারী নিচ্ছেন। বাকিদের কিছুই জানানো হয় না। সম্প্রতি এই নিয়ে জেলা পরিষদের সাধারণ সভা উত্তপ্তও হয়েছিল।  তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা পরিষদ সদস্যই বলছেন, কীভাবে এই সোলার হাই মাস্ট আলোর টেন্ডার করা হয়েছে তার কিছুই সভাধিপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ আমাদেরকে জানাননি। জেলা প্রশাসনের কয়েকজন কর্তার সাথে কথা বলে উনারাই সব সিদ্ধান্ত নিচ্ছেন। সূত্রের খবর, জেলা পরিষদের তরফ থেকে সমস্ত সদস্যদের এবং জেলার বিধায়কদের জন্য একটি করে সোলার হাই মাস্ট আলো বরাদ্দ করা হয়েছে। এরপর বাকি আলো প্রয়োজন ভিত্তিতে বিভিন্ন এলাকাতে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও জেলা পরিষদের তরফ থেকে তাঁর জন্য কোনও সোলার হাই মাস্ট আলো বরাদ্দ হয়েছে বলে জানেন না বলে জানিয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তিনি বলেন, "আমার এলাকায় কোনও সোলার হাই মাস্ট আলো বসানো হবে বলে প্রশাসন বা জেলা পরিষদের তরফ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। যদিও এরকম কোনও আলো লাগানো হয় দেখা যাবে তা হয়ত কোনও তৃণমূল নেতার নামে বরাদ্দ হয়েছে। এই প্রক্রিয়াটি অস্বচ্ছতায় ভর্তি।"
যদিও সোলার হাই মাস্ট আলো বসানোর ক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছে বলে মানতে রাজি নন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া